কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

শীতে গরম পানি পানের ৭ উপকারিতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকে সকালে ঘুম ভাঙতেই বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম পানি পান করতে ভালোবাসেন। অনেকেরই মনে হয়, গরম পানি শরীরকে আরাম দেয়, হজমে সাহায্য করে এবং ঠান্ডা-কাশির সময় স্বস্তি আনে। আর আসছে শীত, এখন গরম পানি সবারই ভরসা।

বৈজ্ঞানিক ব্যাখ্যা সব সময় খুব শক্ত নয়, তবে বাস্তবে গরম পানি অনেকেরই ভালো লাগে এবং শরীরেও কিছু ইতিবাচক প্রভাব ফেলে। চলুন, গরম পানি পানের পরিচিত কয়েকটি উপকারিতা সহজভাবে জেনে নিই—

নাক বন্ধ ও মাথাব্যথায় আরাম : ঠান্ডা লাগা বা আবহাওয়ার কারণে নাক বন্ধ হলে হালকা গরম পানির ভাপ নেওয়া খুবই আরাম দেয়। এতে সাইনাস খুলে যায়, শ্বাস নিতে সুবিধা হয় এবং মাথাব্যথাও কিছুটা কমে। গরম পানি পান করলেও গলা উষ্ণ থাকে, ফলে শ্লেষ্মা জমে গলা ব্যথা হওয়ার সম্ভাবনা কমে।

হজমে সহায়তা : পানি স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়া ঠিক রাখে। অনেকেই বলেন, গরম পানি পেটে আরাম দেয় এবং খাবার হজম হতে সাহায্য করে। যদিও এই বিষয়ে আরও গবেষণা দরকার, তবুও কিছু গবেষণায় দেখা গেছে গরম পানি অন্ত্রে গ্যাস কমাতে সাহায্য করতে পারে।

স্নায়ুর কার্যকারিতা উন্নত করে : পর্যাপ্ত পানি না খেলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ঠিক মতো কাজ করতে পারে না। কিছু গবেষণায় দেখা গেছে, গরম পানি পান করলে স্নায়ুতন্ত্র সক্রিয় হয় এবং মেজাজও ভালো লাগে।

কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে সহায়ক : শরীরে পানির ঘাটতি হলে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বেশি পানি—বিশেষ করে গরম পানি, মল নরম করতে সাহায্য করে এবং স্বাভাবিকভাবে মলত্যাগ করতে সুবিধা হয়।

হাইড্রেটেড থাকতে সাহায্য করে : ঠান্ডা পানি শরীরকে দ্রুত রিহাইড্রেট করলেও গরম পানি পান করলেও শরীরের প্রয়োজনীয় জলভাব ঠিক থাকে। প্রতিদিন যথেষ্ট পানি পান করলে শরীর সতেজ ও সক্রিয় থাকে।

ঠান্ডায় কাঁপুনি কমায় : ঠান্ডা আবহাওয়ায় শরীর যখন কাঁপতে শুরু করে, তখন এক গ্লাস গরম পানি শরীরকে ভেতর থেকে উষ্ণতায় ভরিয়ে কাঁপুনি কমাতে সাহায্য করে।

রক্ত সঞ্চালন ভালো করে : গরম পানি দিয়ে গোসল করলে যেমন রক্তনালি শিথিল হয় ও রক্ত সঞ্চালন বেড়ে যায়, তেমনি গরম পানি পান করলেও অনেক সময় শরীরে রক্তপ্রবাহ ভালো হতে পারে। যদিও এ নিয়ে গবেষণা সীমিত, তবুও অনেকেই এ সুবিধা অনুভব করেন।

সূত্র : Healthline

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X