কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৩:৪০ এএম
অনলাইন সংস্করণ

যক্ষ্মা নিয়ন্ত্রণে অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির অভাবে পিছিয়ে বাংলাদেশ 

অধিকারভিত্তিক ও জেন্ডার বৈষম্যহীন যক্ষ্মা সেবা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা। ছবি : কালবেলা
অধিকারভিত্তিক ও জেন্ডার বৈষম্যহীন যক্ষ্মা সেবা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা। ছবি : কালবেলা

যক্ষ্মা নিরাময় ও প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ কিন্তু অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির অভাবে যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। কারণ যক্ষ্মা রোগী সামজিক বঞ্চনা, অবহেলা ও বৈষম্যের শিকার হওয়ায় তারা রোগ সম্পর্কে কাউকে জানাতে চায় না। ফলে চিকিৎসা বিঘ্নিত হয়।

বুধবার (২১ জুন) রাজধানীর একটি রেস্টুরেন্টে অধিকারভিত্তিক ও জেন্ডার বৈষম্যহীন যক্ষ্মা সেবা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমুনোলজি অব বাংলাদেশ (আইএসিআইবি) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের যক্ষা পরিস্থিতি ও চ্যালেঞ্জ ফেসিলিটি ফর সিভিল সোসাইটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন আইএসিআইবি'র পরিচালক সভারঞ্জন শিকদার। টিবি সিচুয়েশন ইন বাংলাদেশ-২০২০ এর পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বের শীর্ষ ১০টি যক্ষ্মা রোগীদের দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠতম। দেশে তিন লাখ ৬০ হাজার যক্ষ্মা রোগী রয়েছে। তাদের মধ্যে প্রায় ৩০ হাজার শিশু। প্রতি মিনিটে একজন যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৯১৯ জন রোগীর খোঁজ পাওয়া যায় না। এই সংখ্যার মধ্যে ২০ হাজার ৬৩৭ জনই শিশু।

পরিসংখ্যান থেকে আরও জানা যায়, সাড়ে পাঁচ হাজার শিশু সহ ২০২০ সালে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয় যক্ষ্মা রোগে। এই হিসেবে দেখা যায় প্রতি ১২ মিনিটে একজন যক্ষ্মা রোগীর মৃত্যু হয়।

অনুষ্ঠানের আইএসিআইবি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন সভাপতিত্বের বক্তব্যে জাতিসংঘে মাল্টিস্টেকহোল্ডার হেয়ারিং অধিবেশনে অংশগ্রহণের আলোকে নির্ধারিত ৬টি মূল আহ্বান তুলে ধরেন। জাতিসংঘের ৭৮তম অধিবেশনে এ মূল আহ্বান বিশ্বের সব রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি। তিনি যক্ষ্মা নিয়ন্ত্রণে নতুন ডায়াগনস্টিক, প্রতিরোধ ও চিকিৎসা পদ্ধতি ব্যবহার ও টিবি-সিআরজি পদ্ধতিকে গ্লোবাল ফান্ডের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে হেলথ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি হাসান সোহেল যক্ষ্মা নির্মূলে রাজনৈতিক অঙ্গীকারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X