সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন। ছবি : কালবেলা
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন। ছবি : কালবেলা

স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেন, সারা জীবন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনো আছি। ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সোনারগাঁয়ের বারদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আশীর্বাদপুষ্ট হতে এসে এসব কথা বলেন মন্ত্রী।

ডা. সামান্ত লাল বলেন, রোগীদের স্বজনদেরও মাথায় রাখতে হবে, কোনো মৃত্যু হলে হাসপাতাল এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে।

যেসব হাসপাতালের লাইসেন্স নেই, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো নেই, সেসব হাসপাতালগুলো বন্ধ করতে হবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে এবং সে যে কেউ হোক তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে একটি শিল্পঘন এলাকা, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কি না, সেটি নিয়ে আমরা চিন্তা করছি। যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। তারপরই ইউনিটি খোলা হবে। এ ছাড়া সরকারের সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রান্তিক পর্যায়ে সেবার মান বৃদ্ধি পেলে শহরে রোগীর চাপ কমবে। আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি, একদিনেই সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে এখনো প্রান্তিক পর্যায়ে করোনা মহামারি রোগ যায়নি। যারা বয়স্ক আছেন তারা লোকসমাগম এড়িয়ে চলবেন এবং মাস্ক ব্যবহার করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, ডা. সাবরিনা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X