মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিতে এসে মারধরের শিকার এরপর গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করতে এসে মারধরের শিকার হয়েছেন এক ব্যক্তি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মমলায় সেই বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২৬ জুলাই) সকালে ডেঙ্গু আক্রান্ত শিশুকে ভর্তি করানো নিয়ে শিশুর বাবা ও চিকিৎসকের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে শিশুর বাবাকে মারধর করে আটক রাখা হয়। পরে স্থানীয় মুগদা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় শিশুর বাবাকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ওসি মো. আব্দুল মজিদ।

এদিকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সিট ফাঁকা নেই জানিয়ে তাকে ভর্তি করা যাবে না বলে জানান কর্তব্যরতরা। তখন শিশুটির বাবা জরুরিভিত্তিতে একজন চিকিৎসককে দেখানোর অনুরোধ করেন। তখন জানানো হয় কর্তব্যরত চিকিৎসক বিশ্রামে রয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় শিশুটির বাবা। এ সময় চিকিৎসাকর্মীরা সবাই মিলে তাকে মারধর করেন এবং আটক করে রাখেন। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনা সম্পর্কে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিয়াতুজ্জামান কালবেলাকে বলেন, আমাদের হাসপাতালে ভর্তি বন্ধ নেই। আজকেও (গতকাল) ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে আমাদের এখানে তো শয্যা ফাঁকা নেই। একটু কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে। এই কষ্ট জেনে যারা ভর্তি হতে চায় তারা অবশ্যই ভর্তি হতে পারবে। তবে সকালের (শিশু ভর্তি করাতে এসে হাতাহাতি ও বাবাকে স্থানীয় থানায় গ্রেপ্তার) বিষয় জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

মুগদা থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, ডেঙ্গু আক্রান্ত এক কন্যাশিশুকে ভর্তি নিয়ে হাসপাতালে লোকজনের সঙ্গে ওই শিশুর বাবার হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি মামলা করেছে। সেই মামলায় শিশুর বাবাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ঘটনাটি আমাদের কানে এসেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটিও গঠন করেছি। যতটুকু জেনেছি, আক্রান্ত একটি শিশু নিয়ে তার বাবা হাসপাতালে আসেন। কিন্তু ইতোমধ্যে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত দুজন শিশুকে একটি বিছানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে শয্যা ফাঁকা না হওয়ায় শিশুর বাবাকে পার্শ্ববর্তী অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর কথা কাটাকাটির জেরে শিশুটির বাবা চিকিৎসকের ওপর চড়াও হন। এক পর্যায়ে শিশুটির বাবা চিকিৎসকের কলার ধরেন এবং কিল-ঘুষি মারতে থাকেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটিকে মুগদা হাসপাতালেই ভর্তি করা হয়েছে। যতটুকু জেনেছি সে ভালো রয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে ৬ শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসকরা রাত-দিন রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় যদি রোগীর স্বজনরা এভাবে চিকিৎসকদের ওপর হামলা করেন, তাহলে চিকিৎসকরা সবসময় হাইপার হয়ে থাকবেন এবং সেবা দিতে চাইবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X