কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

মদ্যপ অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন। ছবি : সংগৃহীত
মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন। ছবি : সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক যানবাহনকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাতে গুজরাটের ভাদোদরা শহরের আকোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ জ্যাকব মার্টিন তার ‘এমজি হেক্টর’ গাড়িটি নিয়ে পুনীত নাগর সোসাইটির পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করা তিনটি গাড়িকে (কিয়া সেল্টোস, হুন্ডাই ভেন্যু এবং মারুতি সেলারিও) ধাক্কা মারেন। সংঘর্ষের তীব্রতায় গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওই সময় ৫৩ বছর বয়সী মার্টিন নেশায় ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। তাদের অভিযোগের ভিত্তিতে তাকে ড্রাঙ্ক ও ড্রাইভিং ও র‍্যাশ ড্রাইভিং আইনে গ্রেপ্তার করা হয়। তার এমজি হেক্টর গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশের ধারণা অনুযায়ী, গত রাতে তিনি বন্ধুর সঙ্গে মাদক সেবনের পর গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয়রা ধাক্কা লাগার শব্দ শুনে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু হয়।

জ্যাকব মার্টিন বারোদার ক্রিকেট ইতিহাসে পরিচিত নাম। তিনি বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়কও ছিলেন এবং ঘরের মাঠের ক্রিকেটে অসাধারণ ব্যাটসম্যান হিসেবে খ্যাত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় না কাটালেও তার যাত্রাটা ছিল চমৎকার। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্টিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X