বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

স্বাস্থ্য অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সম্প্রতি এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর বাড়ার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর উদ্বেগ প্রকাশ করে জরুরি নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এসব নির্দেশন জারি করেছেন।

নির্দেশনার মধ্যে রয়েছে-

১. ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে এনএস-১ পরীক্ষা করতে হবে। সরকারি হাসপাতালগুলেকে এনএস-১/অ্যান্টিজেন কিটের জন্য সিএমএসডি অথবা সিডিসি সঙ্গে যোগাযোগ করতে হবে। ২. ভর্তি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা (ল্যাবরেটরি ও রেডিওলজি) ২৪ ঘণ্টা হাসপাতালে করার ব্যবস্থা করতে হবে। ৩. সব ওষুধ মজুতসাপেক্ষে হাসপাতাল থেকে সরবরাহ করতে হবে। ৪. সব ডেঙ্গু রোগীদের একক ওয়ার্ড/কর্নার/কক্ষ/জায়গায় রাখতে হবে। ৫. নিম্নলিখিত চিকিৎসকের সমন্বয়ে একক ও নির্দিষ্ট মেডিকেল টিম গঠন করতে হবে। যারা শুধু ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দেবেন। অধ্যাপক- একজন, সহযোগী অধ্যাপক-দুজন, সহকারী অধ্যাপক/জুনিয়র কনসালট্যান্ট/বিশেষজ্ঞ মেডিসিন, শিশু ও প্রয়োজনীয় বিষয়ক পাঁচজন (একজন করে সহকারী অধ্যাপক রোস্টার ভিত্তিতে ২৪ ঘণ্টা ডিউটি পালন করবেন। পরিচালক তাদের থাকার ব্যবস্থা করবেন)। মেডিকেল অফিসার রেসিডেন্সি/অনারারি প্রশিক্ষণার্থী ১০ জন। (সকালে ৪ জন, দুপুরে ২ জন, রাতে ২ জন্য; নার্স (প্রয়োজনীয় সংখ্যক); নার্স একজন (ড্যাটা প্রেরণ ও সংরক্ষণের জন্য)। ৬. বহির্বিভাগে একটি কক্ষ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীর জন্য নির্ধারণ করতে হবে। ৭. আইসিইউ ও হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দিতে হবে। ৮. মৃত্যুর সংক্ষিপ্ত তথ্য ৬ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিচালক ও পরিচালককে (হাসপাতাল, সিডিসি) (স্বাস্থ্য অধিদপ্তর) মোবাইল ম্যাসেজ এবং ইমেইলের মাধ্যমে জানাতে হবে। ৯. হাসপাতাল পরিচালক, মেয়র (সিটি করপোরেশন/পৌরসভা) বরাবর হাসপাতালের চারপাশে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য পত্র দিতে হবে। ১১. অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজনে এ নির্দেশনা বাস্তবায়ন করতে পারবেন। ১০. প্রতি শনিবার সকালে পরিচালকের সভাপতিত্বে ডেঙ্গু সমন্বয় সভা করতে হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X