ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

শিশু তামিম। ছবি : সংগৃহীত
শিশু তামিম। ছবি : সংগৃহীত

ডোমারের সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি (নাউয়া পাড়া) এলাকায় সাত বছরের শিশু তামিম ইসলামের জীবনে যেন অন্ধকার নেমে এসেছে। টাকার অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না বাবা-মা।

জানা গেছে, পাঁচ দিন আগে ভাত খেতে গেলে তামিমের প্রচণ্ড কষ্ট শুরু হয় এবং গলায় ব্যথা অনুভূত হয়। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে দেখানো হলে প্রথমে টনসিল ধরা পড়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই টনসিল টিউমারে রূপ নেয়। পরবর্তীতে রংপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখানো হলে তামিমকে জরুরি অপারেশনের প্রয়োজন বলে জানানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দেরি করলে শিশুটির জীবন বিপন্ন হতে পারে। তবে এই অপারেশনের জন্য আনুমানিক ১ লাখ টাকা প্রয়োজন।

তামিমের বাবা আব্দুল মোতালেব ভ্যান চালক, এবং মা হুসনেআরা একজন গৃহিণী ও বুদ্ধি প্রতিবন্ধী। সীমিত আয়েই পরিবারটি পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে। ফলে এত বড়ো খরচ জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব।

বর্তমানে অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। পরিবারটি দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় ১ লাখ টাকা চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। আর যেটুকু সহায়-সম্বল ছিল তা শেষ হয়ে গেছে আগেই।

শিশুটির বাবা আব্দুল মোতালেব বলেন, আমি দিনমজুরি করে কোনোমতে সংসার চালাই। ছেলের চিকিৎসার জন্য যে টাকা দরকার, তা আমার পক্ষে জোগাড় করা অসম্ভব। আমার ছেলেটাকে বাঁচাতে সমাজের মানুষের কাছে সাহায্য চাই।

তামিমের মা হুসনেআরা চোখের পানি মুছতে মুছতে বলেন,আমার ছেলেটা খুব কষ্টে আছে, কিছু খেতে পারছে না। আমি মা হয়ে কিছুই করতে পারছি না। আমার ছেলেটাকে বাঁচান।

তামিমের প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক বলেন, শিশুটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। গরিব বাবা-মা চিকিৎসা করাতে পারছে না। দ্রুত সাহায্য না পেলে বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।

এদিকে তামিমের পরিবার সমাজের সাহায্যের ওপর ভরসা করে দিন কাটাচ্ছে। চোখের পানি আর বুকভরা অসহায়ত্ব নিয়ে বাবা-মা দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যেন তাদের একমাত্র সন্তান বাঁচানো যায়।

সাহায্য পাঠানো যাবে শিশুটির খালু মোস্তফার মোবাইলে- ০১৭৫৫২৫৯২৩৬ বিকাশ/নগদ (পার্সোনাল)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X