মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মহামারিতে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু কমেছে দুই বছর

করোনা মহামারির সময়কার পরিস্থিতি। ছবি : সংগৃহীত
করোনা মহামারির সময়কার পরিস্থিতি। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা ভাইরাস। এ ভাইরাসে স্থবির হয়ে পড়ে সারাবিশ্ব। যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। সেই মহামারি নিয়ে এবার ভয়াবহ দুঃসংবাদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চলা করোনা মহামারির জেরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু অন্তত ১৮ মাস কমেছে।

শুক্রবার ডব্লিউএইচও বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যনগত বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বর্তমানে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১৮ মাস কমেছে। ফলে বর্তমানে গড় আয়ু ৭১ বছর ৪ মাসে গিয়ে দাঁড়িয়েছে।

গড় আয়ু কমার পাশাপাশি মানুষের শারীরিকভাবে সুস্থ থাকার বয়সও ১৭ মাস কমেছে। সংস্থাটির তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে মানুষের শারীরিক সুস্থ থাকার বয়সসীমা ৬১ বছর ৯ মাসে গিয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে আয়ু কমার কারণে এ অবস্থা ২০১২ সালের সঙ্গে মিলে গেছে। ওই সময় বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ছিল ৭১ বছর ৪ মাস আর সুস্থ থাকার বয়সসীমাও ছিল ৬১ বছর ৯ মাস।

এর আগে জানুয়ারিতে চিকিৎসাবিষয়ক বিশ্ববিখ্যাত সাময়িকী ল্যানসেটে এ সম্পর্কিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এতে বলা হয়, করোনা মহামারিতে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু দেড় বছর কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারি মানুষের গড় আয়ুর ওপর যে প্রভাব ফেলেছে তা গত ৫০ বছরে অন্যকোনো রোগের বেলায় ঘটেনি।

শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, গড় আয়ু হ্রাসের ব্ষিয়ে আমাদের সদস্য দেশগুলোরে মধ্যে শিগগিরই মহামারি নিরাপত্তা চুক্তিতে আসা উচিত বলে বার্তা দিচ্ছে। যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১০

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১১

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১২

বান্দরবানে কমছে বন্যার পানি

১৩

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৪

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৫

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৬

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৭

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

১৯

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

২০
X