কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ৫০০ টাকা

খুলনা সিটি করপোরেশন
গ্রাফিক্স : কালবেলা

খুলনা সিটি করপোরেশন পূর্ত বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দুই ক্যাটাগরির পদে তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম : খুলনা সিটি করপোরেশন, খুলনা

পদ ও জনবল : দুটি ও তিনজন

আবেদনের মাধ্যম : ডাকযোগে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

চাকরির ধরন : অস্থায়ী

আবেদন শুরুর তারিখ : ০৭ জুলাই, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ২১ জুলাই, ২০২৪

১. পদের নাম : নির্বাহী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : অনূর্ধ্ব ৪০ বছর, তবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন : ৫০,০০০ টাকা (মাসিক)

২. পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা : ২টি

শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) বা সমমানের পদে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন : ৩৫,০০০ টাকা (মাসিক)

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীদের পদের নাম, প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজি), পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদের নম্বর ও তারিখ, জন্ম তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল/টেলিফোন নম্বর ও ই-মেইল, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাদা কাগজে আবেদন করে ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি : মেয়র, খুলনা সিটি করপোরেশনের অনুকূলে যে কোনো তপশিলি ব্যাংক থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : মেয়র, খুলনা সিটি করপোরেশন, নগর ভবন (সাধারণ প্রশাসনিক শাখা), খুলনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১১

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১২

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৩

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৪

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৫

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৬

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৭

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৮

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৯

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

২০
X