কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:৪৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সরকারি সংস্থায় একাধিক পদে চাকরির সুযোগ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটি ‘পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (লাইভলিহুড-অ্যাগ্রিকালচার)

পদসংখ্যা :

যোগ্যতা : কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অ্যাগ্রিকালচার (ক্রপ সেক্টর) ইন লাইভলিহুড–সংক্রান্ত প্রকল্পে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মনিটরিং ও ইভ্যালুয়েশনে ভালো জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স : সর্বোচ্চ ৩৫ বছর

চাকরির ধরন : প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)

কর্মস্থল : ঢাকা

বেতন : মাসিক বেতন ১,০৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

২. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (লাইভলিহুড-লাইভস্টক)

পদসংখ্যা :

যোগ্যতা : কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমেল হাজবেনডারি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় লাইভস্টক ইন লাইভলিহুড–সংক্রান্ত প্রকল্পে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মনিটরিং ও ইভ্যালুয়েশনে ভালো জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স : সর্বোচ্চ ৩৫ বছর

চাকরির ধরন : প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)

কর্মস্থল : ঢাকা

বেতন : মাসিক বেতন ১,০৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

৩. পদের নাম: এমআইএস অ্যাসোসিয়েট

পদসংখ্যা :

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/এমআইএস/সিএসই/ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডেটা ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যারভিত্তিক ইনফরমেশন সিস্টেমে প্রশিক্ষণ থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেমে বিস্তর জানাশোনা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স : সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন : প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)

কর্মস্থল : ঢাকা

বেতন : মাসিক বেতন ৮২,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১৫ আগস্ট ২০২৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X