কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৩৫ লাখ বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন

চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন। ছবি : সংগৃহীত
চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন। ছবি : সংগৃহীত

ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডা হাইকমিশন। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে দুজন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : সিনিয়র ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার

পদসংখ্যা : ১

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ব্যবস্থাপনা, বাস্তবায়ন, মনিটরিং ও ইভালুয়েশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাম্প্রতিক সময়ে কোনো প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স ও এর ট্রেন্ড সম্পর্কে জানাশোনা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কানাডার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)

কর্মস্থল : ঢাকা (কানাডার হাইকমিশন)

বেতন : বছরে বেতন ৩৫,০৩,০৪১ টাকা।

পদের নাম : ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার

পদসংখ্যা : ১

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ব্যবস্থাপনা, বাস্তবায়ন, মনিটরিং ও ইভালুয়েশনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস রেসপন্স বা হিউম্যানিটারিয়ান রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স ও এর ট্রেন্ড সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কোনো কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কানাডার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক অথবা রোহিঙ্গা ভাষা জানা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)

কর্মস্থল : ঢাকা (কানাডার হাইকমিশন)

বেতন : বছরে বেতন ২০,৭৩,১২১ টাকা।

আবেদন : আগ্রহী প্রার্থীদের হাইকমিশন অব কানাডার ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। আবেদনের সময় কোনো সমস্যা হলে [email protected] এ ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময় : ৪ ডিসেম্বর ২০২৪।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X