কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ১ লাখ

ব্রিটিশ হাইকমিশন লোগো । ছবি : সংগৃহীত
ব্রিটিশ হাইকমিশন লোগো । ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। প্রতিষ্ঠানটি কমিউনিকেশনস অফিসার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : কমিউনিকেশনস অফিসার—ডিজিটাল, গ্রেড–এও

পদসংখ্যা :

যোগ্যতা : কোনো আন্তর্জাতিক সংস্থা বা বড় কোনো সংস্থায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন, কপি রাইটিং, কনটেন্ট ম্যানেজমেন্ট ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে পারদর্শিতাসহ আধুনিক ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা পরিচালনায় দক্ষ হতে হবে। অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভার কাজ জানাসহ গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ে দক্ষ হতে হবে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, এক্স, লিংকডইন ও ইনস্টাগ্রাম সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, গণমাধ্যম ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে ভালো জ্ঞান এবং যুক্তরাজ্য সম্পর্কেও ভালো জানাশোনা থাকতে হবে।

কর্মস্থল : ঢাকা

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৬ ঘণ্টা

বেতন : মাসিক বেতন ১,০৩,৩৩০ টাকা

সুযোগ-সুবিধা : ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় : ২৭ জানুয়ারি ২০২৫।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X