কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:৪৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এখন থেকে সরকারি চাকরির আবেদনে দিতে হবে ভ্যাট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এখন থেকে অনলাইনে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদন করলে প্রার্থীদের কাছ থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আবেদন ফির ওপর কমিশন আদায় করা হবে। প্রথমবারের মতো চাকরির আবেদনের ফির সঙ্গে ভ্যাট আদায়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। নতুন এই প্রজ্ঞাপন জারির ফলে একই বিষয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিল হয়ে গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টেলিটকের মাধ্যমে অনলাইনে সরকারি চাকরির আবেদন করার ক্ষেত্রে আবেদন ও পরীক্ষা ফি নেওয়া হবে। পরীক্ষা ফি বাবদ নেওয়া অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে, আর ভ্যাট হিসেবে আদায় করা হবে কমিশনের ১৫ শতাংশ।

আগে আবেদন ফির ওপর ১০ শতাংশ কমিশন নেওয়ার বিধান থাকলেও এই কমিশনের ওপর কোনো ভ্যাট আদায় করা হতো না। এই ভ্যাট আদায়ের ফলে সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের খরচ কিছুটা বাড়বে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিটকের মাধ্যমে আবেদন ফি ৬০০ টাকা দিতে হলে চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ শতাংশ কমিশন হিসেবে অতিরিক্ত ৬০ টাকা এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ৬ টাকা নেওয়া হবে। অর্থাৎ আবেদনকারীকে ৬০০ টাকার আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ৬৬ টাকা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নবম গ্রেড ও তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদের জন্য আবেদন ফি হবে ৬০০ টাকা, দশম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১১-১২তম গ্রেডের জন্য ৩০০ টাকা, ১৩-১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা এবং ১৭-২০তম গ্রেডের জন্য আবেদন ফি হবে ১০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X