কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

৪১তম বিসিএসে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

৪১তম বিসিএসে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদের জন্য সাময়িকভাবে নির্বাচিত দুই হাজার ৫১৬ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ৯টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামী ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে।

কেন্দ্রগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তর গঠিত মেডিকেল বোর্ডের সামনে নির্ধারিত সময়ে প্রার্থীদের উপস্থিত হতে হবে। এ ছাড়া পরীক্ষার সময়ে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র প্রার্থীদের সঙ্গে নিয়ে আসতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে নির্দিষ্ট দিনে বোর্ড সভাপতির কাছে সরকারি ট্রেজারি অথবা বাংলাদেশ ব্যাংকের ১-২৭১১-০০০০-২৬৮১ কোড নম্বরে ৫০ টাকা জমা দিতে হবে। এছাড়া বোর্ডের কাছে জমাকৃত মূল ট্রেজারি চালান ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত আরও ৫০ টাকা জমা দিতে হবে।

গত ৬ আগস্ট ৪১তম বিসিএসে দুই হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে পররাষ্ট্র-প্রশাসনসহ চার ক্যাডারের চার প্রার্থীর সুপারিশ বাতিল করা হয়। তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১০

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১১

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৭

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৮

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৯

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

২০
X