কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রেই ভুল থাকলে কী হয়

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি : সংগৃহীত

শুক্রবার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী। প্রতিটি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর পরীক্ষার্থীরা ভুল প্রশ্ন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয় প্রশ্নে ভুল ছিল কিনা। ভুল থাকলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কী করে—এসব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে।

প্রশ্নে ভুল থাকলে পিএসসি কী করে এমন প্রশ্নের জবাবে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস গণমাধ্যম বলেন, এ পর্যন্ত ৪৬তম বিসিএসে প্রশ্নে ভুলের কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ আসে, আমরা সেটি খতিয়ে দেখব।

এ ধরনের অভিযোগ এলে পিএসসি কী করে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমলে নিয়ে প্রাথমিকভাবে যাচাই করি। এরপর একটি বিশেষজ্ঞ দল দিয়ে তা যাচাই করাই। যদি ভুল পাই, তাহলে সেই প্রশ্নের নম্বর কাটা হয় না। সবাই নম্বর পান। এবারও যদি এমন হয়, তাহলে সবাইকে ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়া হবে। সেটিতে যে অপশনেই টিক মার্ক দিক না কেন, তা দেখা হয় না। কেউ বঞ্চিত হন না। সবাই মার্কস পান।

গতকাল শুক্রবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এই পরীক্ষায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হয়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১০

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১২

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৩

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৬

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৮

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

২০
X