কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রিপিট ক্যাডার’ জটিলতা কাটল, ৪৪তম বিসিএসের সংশোধিত ফল এ সপ্তাহেই

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়ের। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়ের। ছবি : কালবেলা গ্রাফিক্স

‘রিপিট ক্যাডার’ (একই ক্যাডারে পুনরায় নিয়োগ) ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। এ-সংক্রান্ত বিসিএস বিধিমালা সংশোধনে সরকারের চূড়ান্ত অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধিত বিধির গেজেট জারি করেছে। এরপরই সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংশোধিত ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে।

পিএসসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কমিশনের প্রস্তাব অনুযায়ী বিধি সংশোধনের অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পর জনপ্রশাসন মন্ত্রণালয় সেই সংশোধিত বিধির গেজেট জারি করে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান কালবেলাকে বলেন, ‘গেজেট জারি করা হয়েছে বলে জেনেছি। পিএসসি আনুষ্ঠানিকভাবে গেজেট হাতে পাওয়ার পর সংশোধিত ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে।’ তবে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

যা রয়েছে সংশোধিত বিধিতে

একই ক্যাডারে একাধিকবার সুপারিশপ্রাপ্ত হওয়া ঠেকাতে পিএসসি ২০১৪ সালের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা’-এর ১৭ নম্বর বিধি সংশোধনের প্রস্তাব করেছিল। সরকার সেই প্রস্তাব অনুমোদন করে গেজেট জারি করেছে।

গেজেটে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী পূর্বে একই ক্যাডার পদে বা সমপদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং পুনরায় সে পদে সুপারিশের ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেন, তাহলে পিএসসি তাকে সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে। সেক্ষেত্রে ওই শূন্য পদে নিয়োগের জন্য উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী সম্পূরক ফলাফল প্রকাশ করে নতুনভাবে সুপারিশ পাঠানো যাবে।

বিধিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই সম্পূরক ফলাফলের কারণে পূর্বে ঘোষিত ফলাফলে অন্য কোনো প্রার্থীর সুপারিশে কোনো পরিবর্তন আনা যাবে না।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হন। এরপর লিখিত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন উত্তীর্ণ হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষা নিয়ে চলতি বছরের ৩০ জুন ১ হাজার ৬৯০ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

কিন্তু ফলাফলে দেখা যায়, সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় চারশ’ জন ‘রিপিট ক্যাডার’ রয়েছেন, যারা আগের বিসিএসের মাধ্যমে একই ক্যাডারে ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন। এতে বহু পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ জটিলতা নিরসনে পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারদের তথ্য যাচাইয়ের পর পুনরায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X