কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিলেট জেলার সিভিল সার্জন কার্যালয়। ছবি : সংগৃহীত
সিলেট জেলার সিভিল সার্জন কার্যালয়। ছবি : সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট জেলার সিভিল সার্জন কার্যালয়। কার্যালয়টিতে মোট ১০টি পদে ২৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। রোববার (২৩ জুলাই) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১। পদের নাম: ফার্মাসিস্ট।

পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত।

বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০ টাকা)

২। পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)।

পদ সংখ্যা: ১৬টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাব) ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০ টাকা)

৩। পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)।

পদ সংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০ টাকা)

৪। পরিসংখ্যানবিদ।

পদ সংখ্যা: ৪টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা।

বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০ টাকা)

৫। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদ সংখ্যা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সএল, পাওয়ারপয়েন্ট ও ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা সনদ থাকতে হবে। টাইপিং গতি (সর্বনিম্ন) প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

৬। পদের নাম: স্টোরকিপার।

পদ সংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোরকিপার নিয়োগের জন্য চূড়ান্তভাবে বিবেচিত হলে সরকারিবিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

৭। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর।

পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

৮। পদের নাম: ওয়ার্ড মাস্টার।

পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

৯। পদের নাম: গাড়ি চালক।

পদ সংখ্যা: ৮টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার অভিজ্ঞতা।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

১০। পদের নাম: স্বাস্থ্য সহকারী।

পদ সংখ্যা: ১৬৯টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

বয়সসীমা: ১ জুলাই তারিখে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যাদের পুত্র-কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স ১৮-৩০ বছর। অন্যদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://cssylhet.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট, ২০২৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১০

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১১

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১২

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৩

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৪

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৬

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৭

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৮

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৯

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২০
X