কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৬২ মামলা, জরিমানা ৩৯ লাখ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গত কয়েকদিন ধরে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা এবং ৮৩টি গাড়ি ডাম্পিং করেছে ডিএমপি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ৯৬২টি মামলা করা হয়েছে আইন লঙ্ঘনের কারণে। এসব মামলায় ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ ছাড়াও অভিযানে ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানা করা টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X