বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন আইন উপদেষ্টা

সাকিব আল হাসান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানার কর্মী রুবেল হত্যা মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। তাকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছিল।

সম্প্রতি পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষেও খেলছেন দেশসেরা এই ক্রিকেটার। কিন্তু শঙ্কা হলো, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। অনেকের মনে করছেন দেশে ফিরলেই সাকিবকে গ্রেপ্তার করা হতে পারে। এবার এই মামলা প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আইন উপদেষ্টা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে করা মামলার বিষয়টি উঠে আসে।

মামলার বিষয়ে আসিফ নজরুল বলেন, মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান, তাদের কারও সঙ্গে কী গ্রেপ্তারের ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বারবার মানুষকে বুঝানোর চেষ্টা করেছি। আমরা পুলিশকেও বলেছি, আপনারা বুঝানোর চেষ্টা করেন মানুষকে, মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কি না।

তিনি বলেন, বিগত সরকারের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থায় পরিণত করা হয়েছিল, তাদের অনেক সময় সেই সৎ সাহস থাকে না, জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য। যে কারণে এ ধরনের ঘটনা প্রথম দিকে ঘটেছে, এরপর আমরা চেষ্টা করেছি এবং এখন অনেকটাই হ্রাস পেয়েছে।

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটা ব্যক্তিগত, এটা রাষ্ট্র করেনি বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। তার ভাষ্য মতে, যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল। এই মামলাগুলো পুলিশ করেনি, পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে। এ মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে।

তিনি আরও বলেন, একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, এফআইআর মানেই গ্রেপ্তার না। কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে, এই মামলা তার নামে হওয়ার কথা না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করি। আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে, পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেপ্তার করবে না।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১০

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১১

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১২

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৩

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৪

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৬

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৭

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৮

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৯

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

২০
X