মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সময় বাঁচাতে এখন অনেকেই প্রেসার কুকার ব্যবহার করেন। বিশেষ করে চাকরিজীবী স্বামী-স্ত্রীর সংসারে রান্নার ঝক্কি সামলাতে কুকার যেন ভরসার নাম। এতে খাবার দ্রুত সেদ্ধ হয়, রান্নাও সহজ হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কিছু খাবার কখনোই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। এতে শুধু স্বাদ ও গঠন নষ্ট হয় না, অনেক সময় পুষ্টিগুণও হারিয়ে যায়। কোথাও কোথাও অস্বাস্থ্যকর যৌগও তৈরি হতে পারে।

কোন খাবারগুলো কুকারে রান্না এড়িয়ে চলা উচিত?

কোমল সবজি

পালং শাক, লেটুস, জুচিনি বা ব্রকোলির মতো সবজি চুলায় কয়েক মিনিটেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারের অতিরিক্ত তাপ ও বাষ্পে এগুলোর রং ও পুষ্টিগুণ দ্রুত নষ্ট হয়ে যায়।

পাস্তা বা নুডলস

পাস্তা, নুডলস কিংবা ম্যাকারনি দ্রুত পানি টেনে নেয়। কুকারে পানির সঠিক পরিমাণ মাপা কঠিন হয়। ফলে এগুলো দলাবেঁধে লেগে যেতে পারে কিংবা একেবারে নরম হয়ে যেতে পারে।

সামুদ্রিক মাছ

স্যালমন, পমফ্রেট বা চিংড়ির মতো সামুদ্রিক মাছ অল্প আঁচেই কয়েক মিনিটে রান্না হয়ে যায়। কিন্তু কুকারের উচ্চচাপ এগুলো অতিরিক্ত সেদ্ধ করে শক্ত ও শুষ্ক করে ফেলে। তাই মাছের আসল স্বাদ পেতে এগুলো স্টিম, গ্রিল বা হালকা ভাজায় রান্না করাই ভালো।

দুগ্ধজাত খাবার

দুধ, ক্রিম বা চিজ দিয়ে তৈরি ক্ষীর, কাস্টার্ড বা পনিরের তরকারি কুকারে দেওয়া ঠিক নয়। উচ্চ তাপে এগুলো ফেটে যায়, দলা পাকায় কিংবা আলাদা হয়ে যায়। এ ধরনের খাবার কম আঁচে রান্না করলে ভালো টেক্সচার ও স্বাদ পাওয়া যায়।

বেক করা খাবার বা কেক

কুকার কখনোই ওভেনের মতো শুষ্ক তাপ তৈরি করতে পারে না। ফলে কেক ঘন হয় এবং বিস্কুট বা রুটি তার খাস্তা ভাব হারায়। অনেকে কুকারে কেক বানালেও তা কখনোই ওভেনে বেক করা কেকের মতো হালকা ও নরম হয় না।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X