কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বয়সের ছাপ দূর করার ঘরোয়া টোটকা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। ছবি : সংগৃহীত
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। ছবি : সংগৃহীত

বয়স বাড়ার সাথে সাথে মুখে বয়সের ছাপ ফুটে ওঠে, যা অনেকের জন্যই অস্বস্তিকর। বয়সের কারণে ত্বকের টান টান ভাব আর থাকে না। ফলে চামড়া ঝুলে পড়ে এবং ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার অভাবেও এমনটি হতে পারে।

ঘরোয়া উপায়ে এর সমাধান করবেন কীভাবে?

বয়স বাড়লেও ত্বকে তার ছাপ পড়বে না এমন স্বপ্ন থাকলেও সবার পক্ষে তা করা সহজ নয়। বয়সের ছাপ থেকে মুক্তি পেতে বিভিন্ন নামি-দামি প্রসাধনী ব্যবহার করেন অনেকে। অনেকে আবার অনেক ব্যয়বহুল চিকিৎসাও করান। তবে এত কিছু না করেও স্বল্প খরচে ঘরে বসেই ত্বক ভালো রাখা সম্ভব। এ জন্য আস্থা রাখতে পারেন মুখের ঘরোয়া টোটকার উপর। জেনে নিন, কোন কোন ঘরোয়া টোটকা বয়সের ছাপ ও চামড়া ঝুলে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

পেঁপে : পেঁপেতে বিদ্যমান প্যাপাইন নামক উৎসেচক ত্বকের দাগছোপ দূর করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। প্যাপাইন ত্বক মসৃণ রাখতেও ভূমিকা রাখে। পেঁপেতে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে সাহায্য করে। আরও উপকার পেতে পেঁপের সঙ্গে মধু ব্যবহার করতে পারেন। এ দুইয়ের যুগলবন্দিতে ত্বকে ফিরবে উজ্জ্বলতা। পেঁপের টুকরো আর মধু একটি পাত্রে একসঙ্গে মিশিয়ে চটকে নিয়ে মিশ্রণটি ত্বকে লাগালে উপকার পাবেন।

নারকেল তেল : নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড। এটি ত্বকে অকালবার্ধক্য আসতে দেয় না। এতে থাকা ভিটামিন এ ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে তোলে। ফলে সহজে ত্বকে বয়সের ছাপ পড়ে না। নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেললে ভালো উপকার পাবেন।

মুলতানি মাটি : মুলতানি মাটি ত্বকের শিথিলতা দূর করতে বেশ কার্যকর। এটি তৈলাক্ত ত্বকের সমস্যাও দূর করে। মুলতানি মাটির সঙ্গে ডিমের সাদা অংশ আর দই ভালো করে মিশিয়ে মুখে মেখে নিন। এরপর তা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X