কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে যেসব টোটকা কার্যকরী

অ্যালোভেরা জেল। ছবি : সংগৃহীত
অ্যালোভেরা জেল। ছবি : সংগৃহীত

ত্বকের যত্নে অ্যালোভেরা পরম বন্ধু। এই ভেষজ উপাদানটি ত্বকের হাজারো সমস্যা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরায় রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি ত্বকের সমস্যা কমাতে এবং ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এমনকী ত্বকের প্রদাহ কমায়, স্কিন টোন উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে।

অ্যালোভেরা জেল খুব সহজেই এবং সরাসরি মুখে মাখা যায়। বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ত্বকে মাখা যায়। আবার অ্যালোভেরার পাতা থেকে নির্যাস বের করে জেল বানিয়েও মুখে মাখা যায়। দুটোতেই উপকার পাওয়া যাবে। তবে, রাতারাতি মুখের জেল্লা বাড়াতে অ্যালোভেরার ফেসপ্যাক সবচেয়ে বেশি কার্যকর।

আসুন জেনে নেওয়া যাক কোন ফেসপ্যাক মাখবেন এবং কীভাবে তা বানাবেনঃ

মধু ও অ্যালোভেরার ফেসপ্যাক

এই ফেসপ্যাকের জন্য প্রয়োজন দুই চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ মধু। অ্যালোভেরা জেল ও মধু একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে হবে। এটি মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এর পর মুখ ধুতে হবে। ব্রণের সমস্যায় এই ফেসপ্যাক ভালো কাজ দেয়।

শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক

শসার সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে এই ফেসপ্যাক তৈরি করতে হবে। প্রতিদিন এ ফেসপ্যাকটি ব্যবহার করলেও ত্বকের কোনও ক্ষতি নেই। বরং এই ফেসপ্যাক ত্বকে শীতলতা প্রদান করবে এবং ত্বককে হাইড্রেট রাখবে।

হলুদ ও অ্যালোভেরার ফেসপ্যাক

দুই চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের প্রদাহ কমায়, ক্ষত নিরাময় করে এবং ত্বকের জেল্লা বাড়ায়।

গোলাপ জল ও অ্যালোভেরার ফেসপ্যাক

দুই চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন, তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ। এটি ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করবে।

লেবু ও অ্যালোভেরার ফেসপ্যাক

এই ফেসপ্যাকের জন্য প্রয়োজন দুই চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ লেবুর রস। অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ত্বকের দাগছোপ, ট্যান তুলতে এই ফেসপ্যাক দারুণ কার্যকর। এই ফেসপ্যাকটি মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর মুখ ধুয়ে ফেলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X