কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পার্লারে গিয়ে ভ্রু প্লাক করছেন? যে ভয়াবহ রোগ হতে পারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভ্রু একটু এলোমেলো দেখালেই অনেকেই ছুট দেন পাড়ার চেনা পার্লারে। এরপর ভ্রু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। কিন্তু জানেন কী, এই সাধারণ অভ্যাসই হতে পারে ভয়াবহ এক রোগের কারণ?

সম্প্রতি দিল্লির চিকিৎসক অদিতিজ দামিজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ২৮ বছর বয়সী এক তরুণী স্থানীয় পার্লারে গিয়ে ভ্রু প্লাক করার পর মারাত্মক লিভারের সমস্যায় আক্রান্ত হন। চিকিৎসকের ভাষ্য, পার্লারে ব্যবহৃত সুতো থেকেই এই সমস্যার সূত্রপাত।

চিকিৎসক দামিজা জানান, অনেক ছোট পার্লারে স্বাস্থ্যবিধি মানা হয় না। একই সুতো বারবার ব্যবহার করা হয়। এতে কারও ভ্রু প্লাক করার সময় যদি সামান্য কাটে বা রক্ত বেরোয়, তা থেকে জীবাণু ছড়াতে পারে। এইভাবেই হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-র মতো সংক্রমণের ঝুঁকি বাড়ে। এ ধরনের সংক্রমণ তাৎক্ষণিকভাবে ধরা না-ও পড়তে পারে। তবে এক-দু’বছরের মধ্যেই দেখা দিতে পারে মারাত্মক লিভারের জটিলতা, এমনকি লিভার ফেলিওরও।

এই পরিস্থিতি এড়াতে যা করতে হবে

১. নতুন সুতো ব্যবহার না করলে থ্রেডিং করাবেন না।

২. যিনি কাজ করছেন, তার হাত পরিষ্কার কি না দেখুন। প্রয়োজনে গ্লাভস পরতে বলুন।

৩. নিজের সুতো ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজে নিয়ে যান।

৪. হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন নিয়ে রাখুন, ঝুঁকি কমবে।

কী লক্ষণে চিকিৎসকের শরণাপন্ন হবেন?

দামিজা বলেন, পার্লার থেকে আসার পর হঠাৎ করে যদি ক্লান্তি লাগে, চোখ হলুদ দেখায়, প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায়—তাহলে আর দেরি নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X