কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কলার জাদুতেই চুল হবে ঝলমলে, জেনে নিন সহজ টোটকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে স্পা করার সময় কিংবা ইচ্ছে অনেক সময়ই হয়ে ওঠে না। আবার অনেকে অনেক টাকা খরচ করেও দেখেন, চুল ফুরফুরে হচ্ছে না। ফলে মন খারাপ আর অস্বস্তি মিলে ঝামেলা বাড়ে। অথচ রান্নাঘরেই লুকিয়ে আছে এর সমাধান। কলা শুধু শরীরের জন্য উপকারী নয়, বরং চুলের জন্যও এটি এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা, মসৃণভাব ও ঘনত্ব আনতে কলার বিকল্প নেই। বিশেষ করে যখন এটি দই, মধু কিংবা অ্যালোভেরার সঙ্গে মিশে যায়— তখন তৈরি হয় দারুণ কার্যকরী হেয়ার প্যাক। তাই খুব সহজে ঘরে বসেই আপনি পেয়ে যেতে পারেন স্পার মতো ফলাফল।

কলা ও দই

চুল মসৃণ ও নরম করার জন্য কলা ও দইয়ের জুটি অসাধারণ। একটি বাটিতে দুটি পাকা কলা ও পর্যাপ্ত দই ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করলে উপকার মিলবে।

কলা ও মধু

চুলের সমস্যা দূর করতে কলা যেমন কার্যকর, তেমনি মধু যোগ হলে এর উপকারিতা আরও বেড়ে যায়। বিশেষ করে মাথার ত্বকের শুষ্কতা দূর করতে এটি দারুণ কাজ করে। এজন্য একটি পাকা কলা মিহি করে চটকে নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে ফেলুন। কয়েক দিনের মধ্যেই চুলে আসবে দৃশ্যমান পরিবর্তন।

কলা ও অ্যালোভেরা

ত্বকের মতো চুলের যত্নেও অ্যালোভেরা খুব জনপ্রিয়। পাকা কলা চটকে তাতে দু চামচ অ্যালোভেরা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন চুলে এসেছে আলাদা চমক ও উজ্জ্বলতা।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X