কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

খালের চরে পুঁতে রাখা হয় যুবকের লাশ

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির মধুখালী সাপুড়িয়া খালের পাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টায় বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফেরদৌস মুন্সি।

পরে পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। কিন্তু মাহিনুর নামে স্থানীয় এক গৃহবধূ রোরবার বেলা ১১টার দিকে মধুখালী সেতুসংলগ্ন সাপুড়িয়া খালের পাড়ে কয়েকটি গাছের ডালের নিচে নতুন মাটি কাটা দেখতে পান। পরে ওই নারী নরম মাটি সরাতেই মরদেহের অংশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে স্থানীয়দের জানান।

স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওছার জানান, পারিবারিক জমি বণ্টন নিয়ে একটি সালিশ হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু ফেরদৌসের ফোন বন্ধ পেয়ে সবাই তার সন্ধানে নামে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। রশিটি এখনও গলায় বাঁধা রয়েছে। বাঁ হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X