কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১১:০৪ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব হাতি দিবস

শেরপুর অঞ্চলে বন্যহাতি। ছবি: অধ্যাপক ড. মনিরুল এইচ খান
শেরপুর অঞ্চলে বন্যহাতি। ছবি: অধ্যাপক ড. মনিরুল এইচ খান

বিশ্ব হাতি দিবস আজ। ২০১২ সাল থেকে ১২ আগস্ট দিনটি পালিত হয়ে আসছে। কানাডার দুই চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস, মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশনের উদ্যোগে মূলত বিশ্ব হাতি দিবস পালন করা সম্ভব হয়েছে।

এই দিবস উৎসর্গ করা হয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের হাতির সুরক্ষা ও সংরক্ষণের জন্য। বিশেষ করে আফ্রিকান এবং এশীয় হাতিদের জরুরি দুর্দশার বিষয়ে সচেতনতা তৈরি করা । একই সাথে বন্দী বা বন্যহাতিদের, ভালো যত্ন ও ব্যবস্থাপনার জন্য জ্ঞান এবং ইতিবাচক সমাধানগুলো প্রচার করা।

এইবারের হাতি দিবসের প্রতিপাদ্য “ Personifying prehistoric beauty, theological relevance, and environmental importance”।

গত একযুগে সারা বিশ্ব থেকে হাতি কমেছে ৬২ ভাগ। নগরায়ণ এবং বনাঞ্চল ধ্বংসের কারণেই হাতির জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতি বছর যে হারে হাতি কমছে, তাতে আগামীতে চিড়িয়াখানা ছাড়া আর কোথাও এই প্রাণীর অস্তিত্ব থাকবে না।

বাংলাদেশের চিত্র

২০১৫ সালে বন মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জানায়, যে বাংলাদেশের বনাঞ্চলে ২৮৬টি এবং চিড়িয়াখানা বা সাফারি পার্কে আরও ৯৬টি হাতি রয়েছে। সংস্থাটির ২০১৬ সালের সমীক্ষা অনুসারে, এ সংখ্যা কমে সে বছর বাংলাদেশে হাতির সংখ্যা দাঁড়ায় ২৬৮টিতে। অথচ বর্তমানে বাংলাদেশে হাতির সংখ্যা দাঁড়িয়েছে ২০০টিরও কম।

দেশের বন বিভাগের তথ্য মতে, ২০০৪ থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত গত ১৭ বছরে মানুষের হাতে হত্যার শিকার হয়েছে ১১৮টি হাতি । এদিকে বেসরকারি সংস্থাগুলোর তথ্যমতে, ২০২১-২২ সালে বিভিন্ন ঘটনায় ৩৪টি হাতি মারা গেছে। যদিও বন বিভাগের রেকর্ডে এ সংখ্যা মাত্র ১৬টি। অপরদিকে গত পাঁচ বছরে সারা দেশে কমপক্ষে ৫০টি হাতি হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো।

হাতির চোরা শিকারই জীবজগতের বৃহত্তম স্থলচর প্রাণীটির প্রধান শত্রু। কালোবাজারে হাতির অঙ্গ-প্রত্যঙ্গের উচ্চমূল্যে বিক্রি হয়। বাড়ি, অফিস সাজাতে, কেউ বা শখ করে সংগ্রহ করেন হাতির দাঁতসহ অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ ।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের আশঙ্কা হাতি নিধন ও চোরাশিকার কমাতে না পারলে হাতিও ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে। এ জন্য হাতি সংরক্ষণ অত্যন্ত জরুরি। আর এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতেই হাতির দিবসের প্রচলন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১০

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১১

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

১২

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

১৩

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

১৪

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১৫

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১৬

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

১৭

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৯

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

২০
X