কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:১৮ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

৫ আগস্ট : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৫ আগস্ট : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আজকের দিনটি অতীত হয়ে যায় আগামীকাল। তাই সময়ের স্রোতে ভেসে যাওয়া প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল তা জানাব আপনাদের। পাঠকের এ চাওয়া মাথায় রেখে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ শনিবার, ৫ আগস্ট ২০২৩। ২১ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ। চলুন এক নজরে আজকের দিনের ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেই।

ঘটনাবলি

১৮৯২ - ‘দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ওন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিতহয়।

১৯০৫ - বাংলা বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।

১৯১৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।

১৯২২ - জার্মানি ত্যাগ করে আইনস্টাইনের যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ।

১৯২৪ - তুরস্কে বহু বিয়ে নিষিদ্ধ করা হয়।

১৯৪৭ - পূর্ববঙ্গ পার্লামেন্টারি দলের নেতা নির্বাচনে খাজা নাজিমুদ্দিনের কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরাজয়।

১৯৪৯ - দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজার মানুষ নিহত হয়।

১৯৬০ - আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬২ - নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরীণ হন। ১৯৯০ সাল পর্যন্ত তাকে জেলখানায় কাটাতেহয়।

১৯৬৩ - ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৪ - উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমাবর্ষণ করে।

১৯৬৫ - পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৭৭ - ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী আমির আব্বাস হোয়াইদাকে তার পদ থেকে অপসারণ করা হয়।

২০০২ - স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০০৩ - ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়িবোমা হামলা হয়।

২০১৯ - ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা তথা অনুচ্ছেদ ও সংলগ্ন ৩৫ এ ধারা বাতিল ঘোষণা করে। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীর রাজ্য বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ রাজ্যগঠন করে।

জন্ম

১৮০২ - নিল্‌স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।

১৮৫০ - গি দ্য মোপাসাঁ, একজন বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক।

১৮৮৯ - ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক কমরেড মুজাফ্ফর আহমেদ।

১৯৩০ - নিল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, প্রথম মানুষ যিনি চাঁদে অবতরণ করেন।

১৯৪৯ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল।

১৯৬৮ - মারীন ল্য পেন, ফরাসিরা জনীতিবিদ।

১৯৭৫ - কাজল দেবগন, ভারতীয় অভিনেত্রী।

১৯৯১ - সোহাগ গাজী, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু

১৭৭৫ - প্রহসনমূলক বিচারে অভিযুক্ত মহারাজ নন্দ কুমারের ফাঁসি কার্যকর।

১৮৯৫ - সমাজতন্ত্র ও মার্কসবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিখ এঙ্গেলস।

১৯৬২ - মেরিলিন মনরো, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, যৌন আবেদনময়ী ও পপ আইকন ছিলেন। তিনি আত্মহত্যা করেন।

১৯৭৫ - কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর।

১৯৭৭ - নোবেলজয়ী (১৯৩২) ব্রিটিশ শারীরতত্ত্ববিদ এডগার অ্যাড্রিয়ান।

১৯৮৩ - বিমান দুর্ঘটনায় বাংলাদেশের বহুল আলোচিত নারী বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।

১৯৮৭ - ইরানের বিমানবাহিনীর পাইলট মেজর জেনারেল আব্বাস বাবায়ী ইরাকের আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় মারা যান।

২০০০ - ব্রিটেনের প্রখ্যাত চিত্রতারকা স্যার আলেক গিনেসের মৃত্যু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধীদল

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১০

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১১

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

১২

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

১৩

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

১৪

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

১৫

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

১৬

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১৭

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১৮

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১৯

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

২০
X