কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যেসব লক্ষণে বুঝবেন আপনার সম্পর্কটি সুস্থ

যেসব লক্ষণে বুঝবেন আপনার সম্পর্কটি সুস্থ। ছবি : সংগৃহীত
যেসব লক্ষণে বুঝবেন আপনার সম্পর্কটি সুস্থ। ছবি : সংগৃহীত

আমরা সবাই কোনো না কোনো সম্পর্ক থাকি। হোক সেটা প্রেমের বা বন্ধুত্বের। আমরা সবাই চাই একটি আদর্শ সম্পর্ক থাকতে সেখানে ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন থাকে। যেখানে আমাদের আবেগ প্রকাশ করার আগে কিংবা সঙ্গীর ওপর নির্ভর করার আগে দুইবার ভাবি না। একটি সুস্থ সম্পর্ক মানে আমরা সেখানে নিরাপদ বোধ করি। তবে এখন প্রশ্ন আসতে পারে আপনি কি সুস্থ সম্পর্কে আছেন?

চলুন জেনে নেয়া যাক সুস্থ সম্পর্কের ৫টি লক্ষণ -

১. কথা শোনা

আপনার সঙ্গী কি আপনার সঙ্গে মন খুলে কথা বলছে? যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে মন খুলে কথা বলে এবং আপনার কাছ থেকে কিছু গোপন না করে তাহলে ধরে নিবেন সে আপনাকে বোঝে এবং ভালোবাসে। আপনার সম্পর্ক যে সুস্থ ও সুন্দর তা এটি দেখেই বোঝা যাবে।

২. সমর্থন

আপনার সঙ্গী যদি আপনার স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্যকে সমর্থন করে? আপনার ইচ্ছা স্বপ্নকে নিজের মনে করে? যদি উত্তর হয় হ্যাঁ তাহলে নিঃসন্দেহে আপনি একটি সুস্থ সম্পর্কে আছেন।

৩. ভরসা

বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি। সঙ্গীর প্রতি ভালোবাসা, সমর্থনের পাশাপাশি প্রয়োজন অপর মানুষটিকে ভরসা করা। ভরসা না থাকলে সে সম্পর্ক বেশি টিকিয়ে রাখা সম্ভব হয় না। তাই সঙ্গীকে চোখ বন্ধ করে ভরসা করতে হবে এবং সে বিশ্বাস ধরেও রাখতে হবে।

৪. আপনার মতামতকে মূল্য দেয়

যদি দেখেন আপনার সঙ্গী আপনার মতামত, মূল্যবোধ এবং বিশ্বাসের প্রতি যত্নবান এবং সে সেগুলোকে সম্মান করে; আপনি যা বলেন তার মূল্য দেয় এবং খোলা মন দিয়ে সেসব কথা শোনে- তাহলে এটি একটি চিহ্ন যে, আপনি একটি সুস্থ সম্পর্কের মধ্যে আছেন।

৫. ভবিষ্যতের কথা ভাবে

সঙ্গী যদি আপনার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করে তবে এটি সুস্থ সম্পর্কের লক্ষণ। তাই যাকে মানুষ ভালোবাসে, তার সঙ্গেই জীবন জড়িয়ে নিতে চায়। যদি ভবিষ্যতের কথা উঠলে এড়িয়ে যেতে চায় তবে বুঝবেন সে সম্পর্ক ঠিক নেই। কিন্তু সে যদি আপনার সঙ্গে ভবিষ্যতের ছবি আঁকতে চায়, তাহলে বুঝে নেবেন আপনি একটি সুস্থ সম্পর্কে আছেন। সে মানুষটি আপনাকে ভালোবাসে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X