চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের দুটি আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পৃথক দুটি সহিংসতার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়ার একটি গলিতে বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে এ সহিংসতার ঘটনা ঘটে। এতে আহত হন স্থানীয় বিএনপিকর্মী শামসুল আলম (৬১) ও মো. দেলোয়ার হোসেন (৪৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ অনুযায়ী, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টাঙানোর সময় জামায়াতের কর্মী-সমর্থকরা বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে হামলা চালানো হয়।

বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, শান্তিপূর্ণভাবে ব্যানার টানানোর সময় এ ধরনের হামলা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো কর্মী-সমর্থক জড়িত নন। এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে বলেও দাবি করেন তিনি।

সাতকানিয়া থানার ওসি মনজুরুল হক জানান, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই দিন রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ ওঠে। এতে জামায়াতের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আহতরা হলেন—এরশাদ উল্লাহ, গোলাম মঞ্জুর মোরশেদ, বারাকাত উল্লাহ, মো. বাহার, জসিম উদ্দিন, মহিবুল্লাহ ও মো. আরিফ। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

জামায়াত নেতারা জানান, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ চলাকালে একদল দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি পণ্ড হয়ে যায়।

জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালিয়েছে। হামলার সময় মোবাইল ফোন, হ্যান্ডমাইক ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

১০

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১১

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১২

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৩

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৪

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৫

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৭

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৯

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

২০
X