কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট-এ নির্মিত হতে যাওয়া এই সড়কের নাম দেওয়া হয়েছে গোল্ড স্ট্রিট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুবাই মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমসের।

গোল্ড ডিস্ট্রিক্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ঘোষণা দেয় দুবাইভিত্তিক আবাসন প্রতিষ্ঠান ইথরা। সড়কটির নির্মাণ ও নকশা সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ রপ্তানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক আমিরাতের প্রধান বাণিজ্যিক অংশীদার। বর্তমানে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের বাজার হিসেবে পরিচিত।

স্বর্ণ বাজারে নিজেদের আধিপত্য আরও জোরদার করতেই দুবাইয়ে গোল্ড ডিস্ট্রিক্ট গড়ে তোলা হচ্ছে। একে আমিরাতের নতুন হোম অব গোল্ড বলা হচ্ছে। এই অঞ্চলে স্বর্ণ ও গহনা সংশ্লিষ্ট পাইকারি ও খুচরা ব্যবসা এবং বিনিয়োগ সুবিধা এক ছাতার নিচে পাওয়া যাবে।

কালবেলা/আইএইচ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X