কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আজকের দিনটি ব্যাচেলরদের জন্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্মলেন্দু গুণের ‍সূক্ষ্ম ভালোবাসার আকাঙ্ক্ষায় ‘আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই; কেউ একজন জিজ্ঞেস করুক; আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না...; কেউ তোয়াক্কা না করে জয় গোস্বামীর মতো ‘একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব’ মুক্ত বিহঙ্গের জীবন পার করতে ভালোবাসেন।

যদি বেছে নিতে বলা হয় আপনি কার দলে যাবেন? নাকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো করে বলেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’। তাহলে আজকের দিনটি আপনার জন্য। বছরে ৩৫৬ দিনের মধ্যে আজকের দিনটি পালন করা হয় ‘অবিবাহিত’ বা ‘ব্যাচেলর’ দিবস হিসেবে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্বব্যাপী ‘ব্যাচেলর দিবস’ পালন করা হয়। দিনটি ‘সিঙ্গেল দিবস’ হিসেবে অধিক পরিচিতি পেলেও আদতে এটি ‘ব্যাচেলর দিবস’ নামেই শুরু হয়েছিল।

প্রেম-বিয়ে, ভালোবাসা প্রায় প্রতিটা মানুষের কাছেই কাঙ্ক্ষিত। তবে ব্যাটে-বলে না মেলায় অনেকেই বঞ্চিত থেকে যান এই অনুভূতি থেকে। তাদের কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য হলেও যারা এখনও ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তাদের উদ্দেশ্যেই আজ সারা বিশ্বে পালন করা হচ্ছে বিশ্ব ব্যাচেলর দিবস।

ব্যাচেলর বা সিঙ্গেল মানুষ রোজ, প্রোপোজ, চকলেট, টেডি, প্রমিজ, হাগ, কিস,ভালোবাসা দিবসে মন খারাপ করেন। উদযাপনের কোনো কারণ খুঁজে পান না তারা। তাই আজকের দিনে, একাকিত্বের দুঃখ ভুলে দিনটি উদযাপন করবেন তারা।

আজকের দিনে নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন। কেননা, দিন শেষে জীবনযুদ্ধে সবাইকে পাশে পান বা না-পান, নিজেকে কিন্তু আপনি কখনোই ছেড়ে যাবেন না। আগলে রাখবেন সবসময়। তাই এক জীবনে মনের মতো কাউকে না পেলে গাঁটছাড়া সম্পর্কে না জড়িয়ে উপভোগ করুন আপনার সিঙ্গেল জীবন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এটি চালু হয়। তারিখ, ১১ নভেম্বর (১১/১১), বেছে নেওয়া হয়েছিল কারণ সংখ্যা ১ একটি খালি লাঠির মতো, যা একজন অবিবাহিত পুরুষের জন্য চীনা ইন্টারনেট অপশব্দ, যিনি পারিবারিক গাছে 'শাখা' যোগ করেন নি। চারটি '১' বিমূর্তভাবে একক লোকের জনসংখ্যাগত গোষ্ঠীকেও নির্দেশ করে। ফলে সব মিলিয়ে এতে আছে চারটি ১১-১১। প্রতিটি এক আসলে একক ব্যক্তির প্রতিনিধিস্বরূপ। অর্থাৎ পাশাপাশি থেকেও যে একা থাকা যায়, ১১ নভেম্বর যেন তা-ই বোঝাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১০

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৩

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৪

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৫

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৬

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৭

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৮

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৯

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

২০
X