কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

সব দায়িত্বের মধ্যেও পুরুষরা যেভাবে ফিট থাকবেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পারিবারিক দায়িত্ব থেকে শুরু করে পেশাগত দায়িত্ব, সব কিছুই সামলাতে হয় পুরুষকে। এজন্য অনেক পুরুষই নিজের শরীরের যত্ন নেওয়ার সুযোগ পাননা। ফলে ধীরে ধীরে রোগ বাসা বাধতে শুরু করে। তাইতো সব কিছুর আগে নিজেকে ফিট রাখা জরুরি।

বর্তমান সময়ে সব পুরুষেরই কর্মব্যস্ততা বেড়েছে। এর মধ্যেও তারা বাড়ি ও বাইরে সমানভাবে দায়িত্বপালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময়ে বাইরে থেকে সুস্থ মনে হলেও শরীরের ভেতরে নিজেকে ফিট রাখা সম্ভব নয়। কারণ, দীর্ঘদিন অনিয়ম আর অযত্ন করলে শরীরের ফিটনেস কমতে থাকে।

অনেক পুরুষকে দেখা যায়, অল্প কাজ করলেই হাঁপিয়ে উঠে। সারাক্ষণ ক্লান্তিবোধ করা থেকে শুরু করে মেজাজ খিটখিটে হওয়ার মত সমস্যাও দেখা দেয়। এজন্য কিছু নিয়ম মেনে চললেই সহজে পুরুষরা ফিট থাকতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে পুরুষরা কীভাবে ফিট থাকবেন সেটিই বলা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক-

ধূমপান ত্যাগ করা

ধূমপানের অভ্যাস থাকলে সেটা এখনই ত্যাগ করুন। এতে কেবল ক্যানসারের ঝুঁকি বাড়ে না, শরীরে একাধিক রোগও বাসা বাঁধে এই অভ্যাসের কারণে। তবে শুধু ধূমপান নয়, মদ্যপানের অভ্যাস থাকলে সেটিও ছাড়তে হবে।

শরীরচর্চা

সারা দিনে কাজের ব্যস্ততায় শারীরিক অনেক ধকল সামলাতে হয়। তবে ফিট থাকার জন্য সেটাই যথেষ্ট নয়। সুস্থ থাকতে আলাদা করে শরীরচর্চা করতে হবে। এজন্য যে আপনাকে জিমে যেতে হবে, বিষয়টি একাবারে তা নয়। আপনি চাইলে বাড়িতেও কিন্তু নিয়ম করে দু-একটি ব্যায়াম করে নিতে পারেন।

ভিটামিন ডি

শারীরিক পরিশ্রমের ফলে বেশি হাড়ের স্বাস্থ্যের ক্ষয় হয়। তাই হাড়ের খেয়াল রাখতে ভিটামিন ডি বেশি করে খেতে হবে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার নিয়ম করে খেলে হাড় মজবুত হবে। তবে শুধু খাবারের ওপর ভরসা রাখলে চলবে না। সেই সঙ্গে রোদেও থাকা জরুরি। কারণ, ভিটামিন ডি-র সমৃদ্ধ উৎস হল সূর্যালোক। চাইলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা

আপনার শরীরে যদি কোনো রোগ না-ও থাকে, তা হলেও বছরে এক বার অন্তত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। আগে থেকে কোনো রোগ ধরা পড়লে তাকে গোড়াতেই নির্মূল করা সহজ। তাই নিয়ম করে শারীরিক পরীক্ষা করানো জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১০

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১১

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১২

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৩

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৫

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৭

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৮

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১৯

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

২০
X