জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আপনার ভাগ্যে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

(মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল)

জীবনের প্রতি বাস্তব দৃষ্টিভঙ্গি রাখুন। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

(বৃষ | ২১ এপ্রিল-২০ মে)

পারিবারিক বিষয়ে ধীরস্থির থাকুন আজ। মানসিক শান্তির জন্য প্রকৃতিতে কিছুটা সময় কাটান। আর্থিক যোগাযোগ শুভ।

(মিথুন | ২১ মে-২০ জুন)

দাম্পত্যে আজ ভুল বোঝাবুঝি হতে পারে। মাধুর্য ও আকর্ষণীয় ক্ষমতার জন্য অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ।

(কর্কট | ২১ জুন-২০ জুলাই)

পারিবারিক বিষয়ে মূল্যায়ন পাবেন। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। ভ্রমণ শুভ। সৃজনশীল পেশায় ভালো করবেন।

(সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট)

অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। আর্থিক বিষয় আজ খুব ভালো যাবে। পারিবারিক বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।

(কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

হাস্যোজ্জ্বল মানুষদের মধ্যে থাকুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

(তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক ও পেশাগত কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তায় থাকতে পারেন। পারিবারিক বিষয়ে কৌশলী হতে হবে।

(বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর)

স্বাধীন পেশাজীবীদের জন্য সুসময়। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়বে। আর্থিক যোগাযোগ ভালো। ভ্রমণ শুভ।

(ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

স্নায়ুবিক দুর্বলতায় ভুগতে পারেন। আর্থিক অনিশ্চয়তা থাকতে পারে। কর্মপরিবেশে চাপ থাকবে। আজ পরিমিত আহার করুন।

(মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আজ পারিবারিক বিষয়ে অন্যের আগ্রহকে গুরুত্ব দিন। শারীরিকভাবে সচেতন হতে হবে। আত্মকেন্দ্রিক মানসিকতা বর্জন করুন।

(কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আজ আত্মবিশ্বাসী হোন। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রাকৃতিক পরিবেশে থাকুন। শান্তি বজায় রাখতে আজ কৌশলী হতে হবে।

(মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আজ দৃঢ় ইচ্ছাশক্তির প্রতিফলন ঘটান। আজ কোনো ধরনের বিশৃঙ্খলায় যাবেন না। জীবনসঙ্গীর প্রতি মনোযোগী হোন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X