কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শুধু চা পান করেই মাসে লাখ টাকা আয়ের সুযোগ !

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাঙালির সকালে, বিকেলে কিংবা আড্ডায়- চায়ের কোনো বিকল্প নেই। অফিসের টেবিল হোক কিংবা বাসার বারান্দা, এক কাপ চা যেন মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়। তবে আপনি জানেন কি, শুধু চায়ের স্বাদ আর গন্ধ উপভোগ করেই গড়ে তোলা যায় একটি পেশাদার ক্যারিয়ার? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ‘টি টেস্টার’ নামে একটি পেশায় এখন শুধু চা পান করেই উপার্জন করা যাচ্ছে মাসে লাখ টাকার বেশি!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, টি টেস্টার নামের পেশার মাধ্যমে আপনি চা পান করে এবং তার গুণমান বিচার করে মোটা বেতন উপার্জন করতে পারেন।

যদিও টি টেস্টার শুনতে একদম সহজ মনে হলেও টেস্টারের কাজটি মোটেই সহজ নয়। চায়ের গন্ধ এবং স্বাদ বুঝে তার গুণগত মান নির্ধারণ করতে বিশেষ দক্ষতা প্রয়োজন। সাধারণত ফুড সায়েন্স, বোটানি বা এগ্রিকালচার ডিগ্রিধারীদের জন্য এ পেশায় ঢোকা সহজ হয়। তবে বিশেষ প্রশিক্ষণ নিলেও এই পেশায় প্রবেশ করা সম্ভব।

টি টেস্টার হতে হলে কী যোগ্যতা প্রয়োজন?

টি টেস্টার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটি দরকার তা হলো, চায়ের স্বাদ এবং গন্ধ বোঝার ক্ষমতা। এ ছাড়া স্বাস্থ্যের দিক থেকেও এই ক্ষমতাটি বজায় রাখতে হবে। স্বাদ, গন্ধ, রঙ এবং গুণগত মান যাচাই করার জন্য ধৈর্য, মনোযোগ, বিশ্লেষণ ক্ষমতা থাকা প্রয়োজন। ইংরেজি ভাষায় রিপোর্ট লেখার দক্ষতা থাকলে তা কাজের সুবিধা আরও বাড়ায়।

কীভাবে টি টেস্টার হিসেবে ক্যারিয়ার শুরু করবেন?

ভারতের পশ্চিমবঙ্গে চা টেস্টিং ও ম্যানেজমেন্টের প্রশিক্ষণ প্রদানকারী বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। University of North Bengal দার্জিলিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন টি ম্যানেজমেন্ট (PGDTM) কোর্সও প্রদান করে, যা চায়ের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান দেয়। এ ছাড়া বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠানেও এই ধরনের কোর্স চালু রয়েছে। এসব প্রতিষ্ঠান আপনাকে হাতে-কলমে শেখার সুযোগ দেবে, যা ভবিষ্যতে চাকরি বা ব্যবসায় অত্যন্ত কার্যকর হবে।

কীভাবে বাড়বে আয়?

ভারতে টি টেস্টারের কাজের শুরুতে প্রায় ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা মাসিক আয় হতে পারে। তবে সময়ের সাথে অভিজ্ঞতা অর্জন করে এই আয় ৫০ হাজার থেকে এক লাখ টাকা বা তারও বেশি হতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X