কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে আমরা কমবেশি সবাই ভালোবাসি। স্ক্রল করতে করতেই চোখে পড়ে অনেক মজার জিনিস, তার মধ্যে দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশনের ছবিগুলো বেশ জনপ্রিয়। একটা ছবি, কিন্তু যাকে যেমন মনে হয় তেমনই অর্থ দাঁড়ায়—এটাই দৃষ্টিভ্রম ছবির মজা!

এই ছবিগুলো শুধু চোখ নয়, আমাদের মস্তিষ্কের সাথেও খেলা করে। কারও কাছে মনে হয় একরকম, কারও কাছে অন্যরকম। তাই অনেকেই মজা পান এই ছবিগুলো দেখে নিজের মনের অবচেতনের দিকটা আবিষ্কার করতে।

তেমনই এক ছবি ভাইরাল হয়েছে, যার মাধ্যমে জানা যাবে—আপনি অলস, না কি পরিশ্রমী!

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবিটিতে দুই রকম কিছু দেখা যায়। কেউ প্রথম দেখাতেই দেখছেন একটি ঈগল পাখি, আবার কেউ দেখছেন পাহাড়। আপনি কী দেখলেন? নিচে জেনে নিন তার মানে।

ঈগল পাখি দেখলে

আপনি প্রাণবন্ত, আনন্দময় একজন মানুষ। আপনার আশেপাশের মানুষজন আপনার উপস্থিতিতে স্বস্তি বোধ করে। তবে কাজের ক্ষেত্রে আপনি একটু আরামপ্রিয়। মানে, কাজ যদি নিজের পছন্দের না হয়, তাহলে আপনি খুব আগ্রহ পান না। তবে যখন নিজের পছন্দের কিছু নিয়ে কাজ করেন, তখন আপনি দারুণ সফল হন।

পাহাড় দেখলে

আপনি পরিশ্রমী, উচ্চাকাঙ্ক্ষী এবং নতুন কিছু করার ইচ্ছা সবসময় লালন করেন। দীর্ঘ সময় অলসভাবে বসে থাকা আপনার পছন্দ নয়। আপনি কাজ করতে ভালোবাসেন এবং নিজের লক্ষ্য পূরণে সবসময় সচেষ্ট থাকেন। তবে পরিশ্রমের পাশাপাশি বিশ্রাম নেওয়ার বিষয়েও সচেতন থাকেন।

সূত্র : এই সময় আনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X