কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ওশানগেটের তৈরি টাইটান ডুবোজাহাজ ধ্বংস হয়ে পাঁচ পর্যটক মারা যান। ২০২৩ সালের জুনে উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় সাড়ে ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গিয়েছিল টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষ।

টাইটান ডুবোজাহাজের বিপর্যয়ের ঘটনার পর আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন অজ্ঞাতনামা এক ধনকুবের।

সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন যে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি 'কয়েক সপ্তাহের মধ্যে' টাইটানিক পরিদর্শনের জন্য সমুদ্রের ২ দশমিক ৪ মাইল (৩ দশমিক ৮ কিমি) গভীরে ডুব দেওয়ার পরিকল্পনা করছেন।

এ সংবাদ প্রচার হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ধনকুবেরের পরিচয় নিয়ে নানা জল্পনা-কল্পনা।

কেউ মনে করছেন, তিনি হতে পারেন টেসলার উদ্যোক্তা ইলন মাস্ক। কারও ধারণা, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আবার অনেকে মার্কিন ব্যবসায়ী ল্যারি কনারের নামও উল্লেখ করছেন।

১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনো রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী ও কোটিপতিদের কাছে আকর্ষণীয় বিষয়। গুঞ্জন উঠেছে, নতুন অভিযানের আয়োজন ইতোমধ্যে শুরু হয়েছে, তবে সবকিছু গোপন রাখা হচ্ছে।

নিউইয়র্ক পোস্টকে এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, একজন কোটিপতি প্রায় এক কোটি ডলার খরচ করে এই ভ্রমণে যাবেন। তাঁর নাম সবাই জানেন। টাইটান ট্র্যাজেডির পর টাইটানিকে নামা তিনিই প্রথম ব্যক্তি এমন ঘোষণা দিতে চান যিনি।

২০২৩ সালে ডুবে যাওয়া পর্যটকবাহী টাইটান ডুবোজাহাজ চার দিন পর উদ্ধার করা হয়। সমুদ্রতলের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে জানা যায়, ডুবোজাহাজটি নামার সময়ই ভেতর থেকে ভেঙে চূর্ণ হয়েছিল (ইমপ্লোশন)। ফলে ভেতরে থাকা পাঁচজন পর্যটক মুহূর্তেই প্রাণ হারিয়েছিলেন।

নিহত ব্যক্তিদের একজন ছিলেন ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশ। টাইটান ডুবোজাহাজের দুর্ঘটনার পর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আর কোনো অভিযান পরিচালনা করা হয়নি।

বর্তমানে টাইটানিক পর্যন্ত নামতে সক্ষম কয়েকটি সাবমেরিন থাকলেও সেগুলো মূলত গবেষণাপ্রতিষ্ঠান বা বিভিন্ন দেশের নৌবাহিনী ব্যবহার করে। বাণিজ্যিকভাবে নিরাপদ সাবমেরিন তৈরির উদ্যোগও চলছে।

এ বিষয়ে টাইটান সাবমেরিনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট্রিক লাহি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এত গভীরে ডুবে থাকা একটি জাহাজ সবার কাছেই বিশেষ আকর্ষণীয়। মানুষ যেমন এভারেস্ট জয়ের স্বপ্ন দেখে, তেমনি কেউ কেউ টাইটানিক দেখতে চায়।’

সূত্র: ডেইলি মেইল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X