জবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ঘিরে পাঁচ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এর মধ্যে মূল দাবি হলো- বিশেষ সিন্ডিকেট থেকে অনুমোদিত নীতিমালা দ্রুত মন্ত্রণালয়ে পাঠিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার শিকার হচ্ছে। আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না। প্রশাসনকে জানিয়ে দিতে চাই- আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করলে তা ছাত্রসমাজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি বলেন, আমাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নযোগ্য। প্রশাসন চাইলে আমরা সহযোগিতা করব। তবে দাবি উপেক্ষা করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সংগঠনটির পাঁচ দফা দাবি হলো—

১. বিশেষ সিন্ডিকেট থেকে অনুমোদিত নীতিমালা ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধি আকারে সংযুক্ত করতে হবে। ২. বিধি অনুমোদনের পরপরই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচন আয়োজন করতে হবে। ৩. আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা প্রণয়ন করতে হবে। ৪. নীতিমালা প্রণয়নের ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। ৫. ইউজিসি ও মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী অক্টোবর থেকেই বৃত্তি কার্যক্রম চালু করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X