কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির প্রায় ২২ ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এটিকে ‘ইসলামবিদ্বেষী ও ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে ওই শিক্ষিকাকে বহিষ্কার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন দলটির আমির।

বিবৃতিতে বলা হয়, রোববারের (২৪ আগস্ট) এ ঘটনায় অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার হিজাব পরা ছাত্রীদের উদ্দেশে ‘জঙ্গির মতো লাগে’ বলে কটূক্তি করে ক্লাস থেকে বের করে দেন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

মাওলানা মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লব-পরবর্তী সময়ে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও প্রকাশ্য ইসলামবিদ্বেষ কোনোভাবেই সহনযোগ্য নয়। হিজাব মুসলিম নারীর ঈমানি পরিচয় ও আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। একজন শিক্ষক হয়ে এই বিধানের বিরুদ্ধে কটূক্তি করা সরাসরি ইসলামের প্রতি শত্রুতা প্রদর্শনের শামিল। সরকারকে অবিলম্বে উক্ত শিক্ষিকাকে চাকরি থেকে বহিষ্কার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু এই একটি ঘটনা নয়, সাম্প্রতিক সময়ে ইসলামবিদ্বেষী বক্তব্য ও তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। গবেষক ড. সরোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব উৎসকে সমকামী জঙ্গিরা হত্যার হুমকি দিয়েছে এবং প্রকাশ্যে তাদের পক্ষ নিয়ে কিছু লোক অবস্থানও নিয়েছে। এগুলো একই চক্রের অংশ, যারা পরিকল্পিতভাবে ধর্মপ্রাণ মুসলমানদের উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এরা মনে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিতাড়িত ফ্যাসিবাদী চক্র এবং তসলিমা নাসরিনের দোসররা আবারও দেশে ফিরে আসতে পারবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারকে অবশ্যই ইসলামবিদ্বেষী এই চক্রকে কঠোর হস্তে দমন করতে হবে। নতুবা এরা দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X