কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাইবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় সরকারি অফিসের সব বিভাগে পেনড্রাইভ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের সরকার। এ ছাড়া এসব অফিসে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজু সোমবার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগাম হামলার পর ভারতে সাইবার হামলা হতে পারে এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের সাইবার নিরাপত্তা আরও উন্নত করা, সংবেদনশীল সরকারি তথ্য সুরক্ষিত রাখা এবং ডেটা চুরি, ম্যালওয়্যার সংক্রমণ ও অননুমোদিত অ্যাকসেসের ঝুঁকি কমানো হলো এ পদক্ষেপের উদ্দেশ্য।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের আদেশে বলা হয়েছে, জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েট এবং সব জেলার ডেপুটি কমিশনারের কার্যালয়সহ সব প্রশাসনিক (সরকারি) বিভাগে দাপ্তরিক ডিভাইসে পেনড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করা হলো।

আরও পড়ুন : যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

এ ছাড়া সরকার জম্মু ও কাশ্মীরে যে কোনো দাপ্তরিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ব্যবহারও ‘কঠোরভাবে নিষিদ্ধ’ করেছে।

আদেশে বলা হয়েছে, সরকারি বা গোপনীয় তথ্য আদান-প্রদান বা সংরক্ষণের জন্য হোয়াটসঅ্যাপের মতো পাবলিক মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।

গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালে জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ খাতসহ অধিকাংশ সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়। এ হামলাগুলো জনসেবা ও বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। কিছু কিছু পরিষেবা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছিলেন, ভারতে বিদ্যুৎ খাতের ওপর দুই লাখ সাইবার হামলা হয়েছে। তবে তিনি বলেন, এসব হামলা প্রতিরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X