ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে একটি সহনশীল রাজনীতির চর্চা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু তার বিপরীতে বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা।

সোমবার (২৫ আগস্ট) বিকালে মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, ‘গুপ্ত বা অন্যান্য সংগঠন আমাদের প্রার্থীদের মোকাবিলা করতে না পেরে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন গ্রুপগুলো নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ দাবি করছি।’

তিনি আরও উল্লেখ করে বলেন, ‘কিছু ফেসবুক ব্যবহারকারী নারী প্রার্থীদের ওপর কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা নিন্দনীয়। আমাদের কোনো সহযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হেয় হতে পারবে না।’

ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার আচরণবিধি ভঙ্গের বিষয়ে আবিদুল ইসলাম বলেন, রোকেয়া হলে অনিয়ম নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রশ্ন তুলেছে। যদিও উমামা ক্ষমা চেয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা না রেখে ক্ষমা চাওয়া যথেষ্ট নয়।

নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X