কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা
চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক কেবল দীর্ঘদিনেরই নয়, এটি আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকাস্থ চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রফেসর ফায়েজ বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা খাতে নিরলসভাবে সমর্থন দিয়ে আসছে, যা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের অব্যাহত সহযোগিতা ও বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে, যা দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

এবিসিএর সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি সাওপিং। অনুষ্ঠানে এ বছর সফলভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া নাজমুল হক হিমেলকে সংবর্ধনা জানানো হয়। তাকে একটি ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিসিএর সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলের চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাশে মি. নিলম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X