কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সব সম্পর্কেই একটু রাগ বা মান-অভিমান থাকেই। কাছের মানুষের সঙ্গেই তো সবচেয়ে বেশি ভালোবাসা। আর সেই ভালোবাসার জায়গা থেকেই মাঝেমধ্যে একটু কথাকাটাকাটি বা মনোমালিন্য হয়ে যায়। কখনও না বুঝে, কখনও আবেগের বশে এমন কিছু বলেই ফেলি বা করি, যেটা অন্যজনকে কষ্ট দেয়। তখনই শুরু হয় অভিমান।

আরও পড়ুন : মাত্র ৫ কৌশলে শেখার গতি বাড়বে, মনোযোগও থাকবে বেশি

আরও পড়ুন : যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

কিন্তু প্রিয় মানুষটা যদি চুপচাপ হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেয়—তাহলে কি আপনি চুপ করে বসে থাকবেন? না, বরং কিছু ছোট্ট চেষ্টা করলেই ফেরানো যায় সেই মিষ্টি হাসিটা। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে সহজেই ভাঙানো যায় প্রিয়জনের অভিমান।

আগে বুঝে নিন সে কেন কষ্ট পেয়েছে

সবার আগে দরকার বোঝার—সে ঠিক কোন কথায় বা কোন আচরণে কষ্ট পেয়েছে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আর সেখানেই সমস্যা বাড়ে। তার অনুভূতিটা গুরুত্ব দিয়ে শুনুন, বুঝুন। তার অভিমানকে ছোট করে দেখবেন না। আর নিজের দিক থেকেও অভিমান না করে, সম্পর্কটা ঠিক করার চেষ্টা করুন।

‘কে ঠিক আর কে ভুল’ ভাবার আগে ক্ষমা চেয়ে নিন

কার দোষ, সেটা পরে দেখা যাবে। আগে একটু ‘সরি’ বলুন। এতে নিজের মান ছোট হয় না বরং সম্পর্কটা বড় হয়ে যায়। আপনি যদি আগ বাড়িয়ে মাফ চেয়ে নেন, তাহলে প্রিয় মানুষটি অনেকটাই নরম হয়ে যাবেন। তারপর সময়মতো শান্তভাবে সব ব্যাখ্যা করে নিন।

তার পছন্দের কিছু উপহার দিন

ছোট একটা চকলেট, পছন্দের ফুল বা এক জোড়া কানের দুল—এই ছোট্ট জিনিসগুলোও অনেক ম্যাজিক করতে পারে। সে যদি বুঝতে পারে, আপনি তার জন্য ভাবছেন, তাহলে অভিমান সহজেই গলে যাবে।

তার প্রিয় খাবার রান্না করে ফেলুন

আপনি যদি খুব একটা রাঁধতে না-ও পারেন, তাও একটা চেষ্টা করুন। সেটা শুধু খাবার নয়, একটা ভালোবাসার প্রকাশ। আপনি যত্ন নিয়ে কিছু বানানোর চেষ্টা করেছেন, এটুকুই যথেষ্ট তার মুখে হাসি ফিরিয়ে আনতে।

এমন কিছু করুন যাতে তার মুখে হাসি ফুটে

মনে করুন তো, আপনি কী করলে সে খুব খুশি হয়? হয়তো সেটা একটা মজার কথা, একটা আলিঙ্গন, বা চুপচাপ কপালে একটা চুমু। সেই কাজটাই আবার করুন। যে কাজ বা কথায় সে আগে হেসেছিল, সেগুলো আবার মনে করিয়ে দিন। দেখবেন, তার মন গলে যাবে।

আরও পড়ুন : কীভাবে বুঝবেন স্বার্থপর সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিনা

আরও পড়ুন : সন্তানদের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলুন

ভালোবাসার মানুষ রাগ করলে বা অভিমান করলে সেটা খারাপ নয়—বরং এটা প্রমাণ করে, সে আপনাকে নিয়ে ভাবেন, গুরুত্ব দেন। তাই সেই সম্পর্কটাকে যত্ন করে আগলে রাখুন। মন খারাপ হলে পাশে থাকুন, ভুল হলে স্বীকার করুন আর ভালোবাসা দিয়ে মন জয় করে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X