কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝামেলা ছাড়াই সহজ উপায়ে কাপড়ের দাগ দূর করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রিয় জামায় দাগ লেগে গেলে মন খারাপ হতেই পারে। এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। দাগ না উঠলে অনেক সময় ভালোবাসার পোশাকটা আর পরাই যায় না। আবার দাগ তুলতে গিয়ে রঙ নষ্ট হয়ে যাওয়ার ভয়ও থাকে।

তবে চিন্তার কিছু নেই! কয়েকটা সহজ উপায় জানলে ঘরেই দাগ দূর করা সম্ভব, তাও খুব বেশি ঝামেলা ছাড়াই। আজ আপনাদের জানাবো নানা ধরনের দাগ তোলার কার্যকর কিছু ঘরোয়া টিপস—যেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : ফ্রিজে রাখা খাবার থেকে কি ইউরিন ইনফেকশন হয়, যা জানালেন চিকিৎসক

আরও পড়ুন : হৃদরোগের ঝুঁকি বুঝতে সাহায্য করে এই টেস্ট

রক্তের দাগ

তাজা দাগ: ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

পুরনো দাগ: দাগের ওপর লবণ ছড়িয়ে ঘষে ফেলুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পুরনো হলে: হাইড্রোজেন পার-অক্সাইড (৩%) ব্যবহার করে তারপর কুসুম গরম পানিতে ধুয়ে নিন।

চা বা কফির দাগ

- ঠান্ডা পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর লিকুইড ডিটারজেন্ট দিয়ে ঘষুন।

- পুরোনো দাগের জন্য অক্সিজেন ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইট ব্লিচ ব্যবহার করুন।

মেকআপ বা লিপস্টিকের দাগ

- দাগের ওপর ট্যালকম পাউডার ছিটিয়ে ঘষে নিন।

- এরপর কুসুম গরম পানিতে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললেই দাগ চলে যাবে।

তেল বা গ্রিজের দাগ

- হালকা দাগ হলে উষ্ণ পানিতে ভিজিয়ে রেখে প্রি-ওয়াশ স্টেইন রিমুভার লাগিয়ে দিন।

- তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

- পুরোনো দাগের জন্য অক্সিজেন ব্লিচ ব্যবহার করা যেতে পারে।

হলুদ বা মশলার দাগ

- লেবু দিয়ে ঘষে রোদে শুকিয়ে দিন। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

- চাইলে গ্লিসারিন ব্যবহার করেও দাগ তুলতে পারেন—দাগের ওপর লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

কলমের কালি

- কাপড়টিকে কাচ বা পাত্রের ওপর বিছিয়ে নিন।

- তারপর রাবিং অ্যালকোহল দিয়ে ড্রপারে করে দাগে দিন—কালি নিচে গড়িয়ে পড়বে।

- তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।

কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস

- যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলুন।

- তারপর স্টেইন রিমুভার লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

- দরকার হলে হালকা ব্লিচ ব্যবহার করুন।

ক্যাচাপ বা সসের দাগ

- চামচ দিয়ে যতটা সম্ভব তুলে ফেলুন।

- তারপর পানি দিয়ে ধুয়ে, ভিনেগার দিয়ে ঘষে পরিষ্কার করুন।

কিন্তু একদম শুরুতে ঘষাঘষি করবেন না, এতে দাগ ছড়িয়ে যেতে পারে।

ঘামের দাগ

- বেকিং সোডা আর পানির পেস্ট বানিয়ে দাগে লাগান।

- এক ঘণ্টা পর ডিটারজেন্ট দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

কাদা বা মাটির দাগ

- শুকাতে না দিয়ে সরাসরি পানি দিয়ে পরিষ্কার করুন।

- এরপর ডিটারজেন্ট পেস্ট দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

- পুরোনো দাগ হলে অক্সিজেন ব্লিচ ব্যবহার করুন।

ফলের রস বা জুস

- কাপড়টিকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন।

- তারপর সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

- রঙিন ফলের দাগ হলে গ্লিসারিন ব্যবহার করে ধুয়ে নিন। সাবান এড়িয়ে চলুন।

আরও পড়ুন : কফ সিরাপ কি স্বাস্থ্যের জন্য নিরাপদ, যে পরামর্শ দিলেন চিকিৎসক

আরও পড়ুন : ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেলেই কি বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি?

প্রিয় কাপড়ে দাগ পড়লে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু ঘরে থাকা কিছু উপাদান দিয়েই আপনি সহজেই সেই দাগ তোলার ব্যবস্থা করতে পারেন। ধৈর্য ধরে একটু যত্ন নিলেই আপনার পছন্দের পোশাকটি আবার হয়ে উঠবে আগের মতোই সুন্দর!

তথ্যসূত্র: আমেরিকান ক্লিনজিং ইনস্টিটিউট (ACI)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির তোড়ে সেতুর সংযোগ সড়কে ধস, ঝুঁকিতে ৪ উপজেলার যোগাযোগ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

ঝড়-তুফানে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ভাইরাল, এসআই ক্লোজড

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের ইন্তেকাল

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

বিশ্বকাপের মাঝপথেই দিবালাকে নিয়ে বড় সুখবর

সাবেক আমির শেখ হামাদের মৃত্যু / স্পিকারের নেতৃত্বে কাতার যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির তাগিদ

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

১০

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

১১

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে এলো জরুরি ৩ নির্দেশনা

১২

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

১৩

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

১৪

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

১৫

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? সামনে এল পরিসংখ্যান

১৭

অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ

১৮

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

১৯

বিশ্বকাপে ধার করা বুট পরে রেকর্ড, ৬৮ বছরেও ভাঙতে পারেনি কেউ

২০
X