রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ফ্রিজে রাখা খাবার থেকে কি ইউরিন ইনফেকশন হয়, যা জানালেন চিকিৎসক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা প্রায় সবাই এখন ফ্রিজের ওপর অনেকটাই নির্ভরশীল। ব্যস্ত জীবনে একবার বাজার করে কয়েকদিনের খাবার রেখে দিই ফ্রিজে। এতে সময় বাঁচে ঠিকই, কিন্তু জানেন কি, এই অভ্যাসই আপনার শরীরে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়াতে পারে?

সাম্প্রতিক গবেষণা আর চিকিৎসকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, দীর্ঘসময় ফ্রিজে রাখা খাবার—বিশেষ করে মাংস—ঠিকভাবে সংরক্ষণ বা রান্না না করলে তা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (UTI) বা ইউরিন ইনফেকশনের কারণ হতে পারে।

আরও পড়ুন : ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

আরও পড়ুন : গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে যা করবেন

বর্তমানে বিশ্বজুড়ে ইউরিন ইনফেকশন এখন এক বড় স্বাস্থ্য সমস্যা। গত কয়েক দশকে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি ২০২৩ সালের রিপোর্ট বলছে, শুধু যুক্তরাষ্ট্রেই বছরে প্রায় ৫ লাখ ইউরিন ইনফেকশন হয় দূষিত মাংস খাওয়ার কারণে।

বিশেষ করে ফ্রিজে রাখা মাংস বিপজ্জনক কেন?

বেঙ্গালুরুর ইউরোলজিস্ট ডা. সুরি রাজু ব্যাখ্যা করেছেন, অনেক সময় মুরগি বা টার্কি জাতীয় মাংসে এমন কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যা না বুঝে খেলে ক্ষতি হতে পারে।

যদি সেই মাংস ভালোভাবে রান্না না করা হয়, তাহলে এর মধ্যে থাকা ই-কোলাই নামের ব্যাকটেরিয়া অন্ত্রে ঢুকে ইউরিনারিতে সংক্রমণ ছড়াতে পারে।

ফ্রিজে বেশি দিন রাখা খাবারে এসব ব্যাকটেরিয়া থেকে যায় বা কখনও বাড়তেও পারে—যদি ঠিকভাবে সংরক্ষণ না করা হয় বা রান্না করা না হয়।

এই সমস্যা এড়াতে কী করবেন?

ইউরিন ইনফেকশন থেকে বাঁচতে কিছু সাধারণ অভ্যাস মানলেই অনেকটা ঝুঁকি কমানো যায়। যেমন:

- কাঁচা মাংস ও সবজি কাটার জন্য আলাদা ছুরি, বোর্ড ও পাত্র ব্যবহার করুন

- কাঁচা মাংস ছোঁয়ার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন

- ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ফ্রিজে সংরক্ষণ করুন পচনশীল খাবার

- ফ্রিজে খাবার অনেকদিন রেখে দেবেন না, বিশেষ করে মাংস

- মাংস সবসময় ভালো করে সিদ্ধ বা রান্না করে খান

আরও পড়ুন : ভিটামিনের ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

আরও পড়ুন : ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সুবিধা দিলেও, কিছু অসতর্কতা শরীরের বড় ক্ষতির কারণ হতে পারে। খাবার সংরক্ষণের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সঠিক নিয়ম না মানলে ইউরিন ইনফেকশনের মতো জটিল রোগ হতে পারে। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X