কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শীতকালে কত দিন পর পর শ্যাম্পু করা উচিত? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতকাল এলেই চুলে নানা সমস্যা দেখা দেয়– খুশকি, চুল পড়া, রুক্ষ ভাব আর চুল ভাঙা যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে এই সময়ে। এর বড় কারণ হলো ঠান্ডা আবহাওয়ায় স্ক্যাল্পের তেল কমে যাওয়া এবং বাতাসের আর্দ্রতা হ্রাস পাওয়া। এতে চুল দ্রুত শুকিয়ে যায় ও প্রাকৃতিক উজ্জ্বলতা হারায়। ফলে প্রশ্ন জাগে, শীতে কতদিন পরপর শ্যাম্পু করা উচিত, যাতে চুল পরিষ্কারও থাকে আবার ক্ষতিও না হয়?

ভারতীয় বিশেষজ্ঞদের মতে, শীতে চুলের প্রাকৃতিক তেল সহজেই কমে যায়। তাই এই সময়ে ঘন ঘন শ্যাম্পু করা ঠিক নয়। অতিরিক্ত শ্যাম্পু করলে মাথার ত্বক আরও বেশি শুকিয়ে যায়, খুশকি ও চুল ভাঙার সমস্যা বাড়ে। তাই গরমকালের মতো সপ্তাহে তিনবার নয়, বরং শীতকালে ৩-৪ দিনে একবার বা সপ্তাহে দুইবার শ্যাম্পু করাই আদর্শ।

তারা বলছেন, যাদের স্ক্যাল্প খুব শুকনো, তারা সপ্তাহে একবার শ্যাম্পু করতে পারেন। আবার যাদের স্ক্যাল্প অয়েলি, তাদের ক্ষেত্রে ২-৩ দিন পরপর শ্যাম্পু করা উপকারী। তবে শীতকালে শুধু শ্যাম্পু করলেই হবে না, সঙ্গে কন্ডিশনার ব্যবহার করতে হবে প্রতিবার। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন হেয়ার মাস্ক এবং শ্যাম্পুর আগের দিন হালকা গরম তেল মালিশ করলে চুলের রুক্ষতা ও খুশকি অনেকটাই কমে যায়।

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন, শীতকালে শ্যাম্পু বাছাইয়েও সতর্ক থাকতে হবে। এই সময়ে হার্শ সালফেট, প্যারাবেন বা অ্যালকোহলযুক্ত শ্যাম্পু এড়িয়ে চলুন, কারণ এগুলো চুল আরও বেশি শুকিয়ে দেয়। এর পরিবর্তে মাইল্ড ও ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করা ভালো। আর গরম পানিতে নয়, হালকা গরম বা স্বাভাবিক পানিতে চুল ধোয়া উচিত, কারণ গরম পানি স্ক্যাল্পের প্রাকৃতিক তেল দ্রুত নষ্ট করে ফেলে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শীতে চুলের যত্নে মূল মন্ত্র হলো কম শ্যাম্পু, বেশি ময়েশ্চার। তাই ৩-৪ দিনে একবার শ্যাম্পু করুন, নিয়মিত কন্ডিশনার, তেল ও হেয়ার মাস্ক ব্যবহার করুন– দেখবেন শীতেও চুল থাকবে ঝলমলে, মোলায়েম ও প্রাণবন্ত।

সূত্র : টিভি নাইন বাংলা ও টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X