রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজিবুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

রবি মৌসুমে সবুজ বিপ্লবের প্রস্তুতি, লক্ষ্য ৭ হাজার হেক্টর জমি

রবি মৌসুমে ডালজাতীয় ফসলের আবাদ শুরু করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকেরা। ছবি : কালবেলা
রবি মৌসুমে ডালজাতীয় ফসলের আবাদ শুরু করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকেরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকি উপজেলায় চলতি রবি মৌসুমে প্রস্তুতি চলছে সবুজ বিপ্লবের। এবার শস্য, ডাল, তেল, মসলা ও সবজি মিলিয়ে মোট ৬ হাজার ৯৯১ হেক্টর জমিতে ফসল আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর রবি মৌসুমে ডালজাতীয় ফসলের আবাদই সর্বাধিক। মোট ৫ হাজার ১৪১ হেক্টর জমিতে ডাল চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খেসারি ৮৮৫ হেক্টর, মুগ ৪ হাজার ১৯০ হেক্টর, মাষকলাই ৪১ হেক্টর, মটর ১৫ হেক্টর এবং মসুর ১০ হেক্টর জমিতে আবাদ হবে।

এ ছাড়া সবজি আবাদ হবে ৯৭৬ হেক্টর জমিতে। এর মধ্যে মরিচ ১৮০ হেক্টর, ধনিয়া ৫০ হেক্টর, তরমুজ ১৭০ হেক্টর, মিষ্টি আলু ১১৫ হেক্টর, আলু ৩২ হেক্টর, ভুট্টা ৩৫ হেক্টর, শসা ২৫ হেক্টর, শিম ৩০ হেক্টর, গম ৬ হেক্টরসহ বিভিন্ন জাতের সবজি রয়েছে।

তেলজাতীয় ফসলের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩৪ হেক্টর জমিতে। এর মধ্যে চিনাবাদাম ১১৫ হেক্টর, সরিষা ৫০ হেক্টর, সূর্যমুখী ৪৫ হেক্টর, তিল ১৮ হেক্টর এবং সয়াবিন ৬ হেক্টর।

মশলা জাতীয় ফসল আবাদ হবে ২৫৩ হেক্টর জমিতে। এর মধ্যে মরিচ ১৮০ হেক্টর, ধনিয়া ৫০ হেক্টর, পেঁয়াজ ৮ হেক্টর, রসুন ১১ হেক্টর এবং হলুদ ৪ হেক্টর। তবে এ মৌসুমে কালোজিরা ও আদার আবাদ হচ্ছে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ইতোমধ্যে খেসারির আবাদ সম্পন্ন হয়েছে এবং অন্যান্য ফসলের চাষ কার্যক্রম চলমান রয়েছে। পৌষের কনকনে শীত উপেক্ষা করে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে পরিশ্রম করছেন।

এদিকে চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬৪ হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত জাতের বোরো ৩০১ হেক্টর এবং হাইব্রিড বোরো ৬৩ হেক্টর। স্থানীয় জাতের বোরোর আবাদ হয়নি। ইতোমধ্যে ২৩ দশমিক ২ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন কালবেলাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের আগ্রহ বাড়ায় এবছর রবি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি আবাদ অর্জন সম্ভব হবে। রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভালো হবে বলে আমরা আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X