কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

ডিমের খোসার যত গুণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতিদিন ডিম খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। শুধু ডিম নয় ডিমের খোসাও কিন্তু বেশ উপকারী। আপনি যদি বাগানে গাছের পরিচর্যায় ডিমের খোসা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার যেকোনো গাছ খুব ভালোভাবে ফলন দেবে। চলুন জেনে নেওয়া যাক ডিমের খোসা যে পাঁচ কাজে ব্যবহার করতে পারেন।

* সাধের গাছগুলির পরিচর্যায় ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা গুঁড়ো করে তা গাছের মাটিতে ছড়িয়ে দিন। এটি গাছকে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে। টমেটো কিংবা মরিচ গাছের গোড়ায় এই গুঁড়ো ছড়িয়ে দিলে ফলন ভালো হয়।

* ভুলবশত রান্না করার সময়ে কড়াই পুয়ে যায়। পোড়া কড়াইয়ের জেল্লা ফেরাতে ডিমের খোসা কাজে লাগাতে পারেন। ডিমের খোসাগুলো গুঁড়ো করে নিন। এরপর ওই পোড়া পাত্রের মধ্যে খোসার গুঁড়ো, নুন এবং পানি দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে সেটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন পোড়া দাগ সহজেই উঠে গিয়েছে।

* ত্বকের পরিচর্যাতেও ডিমের খোসা কাজে আসে। ডিমের খোসা গুঁড়ো করে তাতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিয়ে স্ক্রাব বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে উষ্ণ পানি দিয়ে হালকা হাতে ঘষে তুলে নিন। এতে ত্বক কোমল হবে। মুখের মৃত কোষগুলিও দূর হবে।

* পাখিদের খাবার হিসাবেও ডিমের খোসা ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে ডিমের খোসা গুঁড়ো করে বারান্দায় কিংবা ছাদে একটি পাত্রে রেখে দিতে পারেন।

* ঘরের অন্দরসজ্জার কাজেও এই খোসার ব্যবহার করতে পারেন। ডিমের খোসা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মোমদানি। সাদা খোলসে স্প্রে রং ব্যবহার করে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা সামগ্রী।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিলো ৪ নির্দেশনা

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১০

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১১

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১২

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

১৩

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

১৪

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১৬

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১৭

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১৮

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৯

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

২০
X