কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভালো থাকুন ৪০-এর পরেও

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেয়েদের রজঃস্রাব বা মাসিক শুরু হয় সাধারণত ১১-১৩ বছর বয়সে। এটি খুবই স্বাভাবিক ও প্রাকৃতিক শরীরবৃত্তীয় ঘটনা। আবার স্বাভাবিক নিয়মেই এটি ৪০ থেকে ৫০ বছর বয়সে শেষ হয়। রজঃস্রাব বন্ধ হওয়াকে মেনোপজ বলে। মেনোপজের পর নারীদের নানারকম শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। চিকিৎসা পরিভাষায় একে ‘মেনোপজাল সিন্ড্রোম’ বলে। এ সম্পর্কে নানান তথ্য জানিয়েছেন ডা. উজ্জ্বল কুমার রায়। জেনে নিন মেনোপজের সিন্ড্রোম থেকে মুক্তির উপায়।

সমস্যা

মেনোপজের পর ডিম্বাশয় তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ইস্ট্রোজেন নামক হরমোন ক্ষরণের পরিমাণ কমে যায়। এতে ক্যালসিয়াম, ভিটামিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবে মেনোপজাল সিন্ড্রোম দেখা দেয়। মেনোপজাল সিনেন্ড্রোমে মেজাজ হয় খিটখিটে। শরীরে জ্বালাপোড়া অনুভূত হয়। সঙ্গে বুক ধরফড়, ভয় ভয় ভাব, অল্প পরিশ্রমেই ক্লান্তি এবং কাজে ভুল হতে পারে। অতিরিক্ত ঘাম হয় এমনকি শীতের দিনেও। স্তনের গ্লান্ড শুকিয়ে যেতে শুরু করে। যোনিপথ শুষ্ক হয়ে যাবার ফলে সহবাসের সময় অস্বস্তি ও ব্যথা হতে পারে। চুল পাতলা হয়ে আসে। শরীর ও মুখে বলিরেখা পড়তে শুরু করে। হৃদপিণ্ডের ধমনীতে চর্বি জমতে শুরু করে। ফলে হার্ট অ্যাটাক ও ডিপ ভেন থ্রম্বোসিসের সম্ভাবনা বেড়ে যায়। হাড়ে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস দেখা দেয়। হাড় সহজেই ভেঙে যাওয়ার আশংকা বেড়ে যায়। ইউরিন ইনফেকশন বিশেষত ই-কোলাই ইনফেকশন প্রায়ই হয়। প্রস্রাব চেপে রাখতে পারে না। এসব উপসর্গের কারণে তৈরি হয় অ্যাংজাইটি, অনিদ্রা, ডিপ্রেশন ও মাইগ্রেনের মতো কঠিন অসুখ।

সমাধান

মেনোপজজনিত উপসর্গের জন্য প্রয়োজন গাইনোলজিক্যাল কাউন্সেলিং, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ক্যালসিয়াম এবং বিশেষ কিছু ভিটামিনের প্রয়োগ। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এইচআরটির ফলে শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমে গিয়ে ভালো কোলেস্টেরল (এইচডিএল) ও ট্রাইগ্লিসারাইড বাড়ে, ধমনীর নালীর পথ সুগম হয় এবং হার্ট অ্যাটাক ও অস্টিওপোরোসিসের সম্ভাবনা কমে। ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসায় নারীরা আত্মবিশ্বাস ফিরে পান। তবে এই থেরাপি শুরুর আগে এইচটিআর চেক নিতে হবে। নাহলে ইউটেরাস ও ব্রেস্টের ক্যান্সারের আশংকা থাকে। থেরাপির পাশাপাশি নিয়মিত হাঁটা, যোগ ব্যয়াম বা হ্যান্ড এক্সারসাইজ ও নিয়মমতো ঘুম খুব জরুরি। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন টমেটো, সয়াবিন, সবুজ শাক সবজি, ক্যারোটিনয়েড, ক্যালসিয়াম এবং ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার ও মৌসুমি ফলমূল বেশি করে খেতে হবে।

লেখক : মেডিসিন ও গ্যাসট্রোএন্টারওলজিস্ট

গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X