কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

প্রিয়জনকে জড়িয়ে ধরলে কেটে যায় দুশ্চিন্তা

প্রিয় মানুষকে আলিঙ্গন। ছবি : সংগৃহীত
প্রিয় মানুষকে আলিঙ্গন। ছবি : সংগৃহীত

আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা হল ম্যাজিকের মতো। প্রিয় মানুষকে ভালেবাসা বোঝানোর জন্য এর চেয়ে ভালো উপায় বোধ হয় আর নেই। প্রিয় মানুষটির বুকে মাথা রাখলেই হৃৎস্পন্দনের মোর্স কোড অস্ফুট ভাষায় বলতে থাকে—ভালোবাসি, ভালোবাসি।

আপনার আলতো ছোঁয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিশ্বস্ত। শধু প্রেমই নয় জড়িয়ে ধরলে শরীরও ভালো থাকে। প্রিয়জনকে জড়িয়ে ধরলে দূর হয় বেশ কয়েকটি শারীরিক সমস্যা।

একদল ব্রিটিশ মনোবিজ্ঞানীর মতে, ৫ থেকে ১০ সেকেন্ডের আলিঙ্গনই আদর্শ। গোল্ডস্মিথ ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, ছোট আলিঙ্গনের তুলনায় (মাত্র এক সেকেন্ড স্থায়ী) দীর্ঘ আলিঙ্গন তাৎক্ষণিক আনন্দ দেয়। চাপ কমে যায়। মন ভরে ওঠে ভালোবাসায়।

আরও অনেক উপকার রয়েছে আলিঙ্গনের। জেনে নিন সেগুলো কী কী-

১. নানা কারণে ভুল বোঝাবুঝি চলছে সঙ্গীর সঙ্গে? প্রিয় মানুষকে জড়িয়ে ধরুন। দেখবেন মনের কোণে জমে থাকা ভার কমে গিয়েছে।

২. প্রিয়জনকে জড়িয়ে ধরলে মন শান্ত হয়। রাগ কমে আসে ধীরে ধীরে।

৩. নানা ধারণের দুশ্চিন্তা লেগেই আছে জীবনে। এগুলো স্ট্রেস বাড়ায়। প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে কমে যাবে স্ট্রেস। কারণ আলিঙ্গন করটিসলের মাত্রা হ্রাস করে, এটি হলো স্ট্রেস হরমোন। আলিঙ্গন মনে করিয়ে দেয় যে আমরা নিরাপদ আছি। অন্যের কাছে প্রিয় এবং আমরা একা নই।

৪. আলিঙ্গন রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এটি শরীরের নরম টিস্যুগুলোতে রক্ত প্রবাহ বাড়ায়, যা পেশী শিথিল করতে সহায়তা করে।

৫. আলিঙ্গন মনের ভয় দূর করে। প্রিয় মানুষটিকে আলিঙ্গন করলে মন থেকে সব ভয় দূর হয়ে যায়।

৬. প্রিয় মানুষকে আলিঙ্গন করলে মন ভালো থাকে। কারণ ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। মেজাজ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে এই হরমোন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X