কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ফেক ন্যারেটিভের বিপরীতে ‘কূটনীতিতে পাকিস্তানের জয় হয়েছে’

পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান বলেছেন, ভারত ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান কূটনৈতিকভাবে অনেকটাই সফল হয়েছে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ভারতের ভেতর থেকেই সরকারের নীতির বিরুদ্ধে অনেকেই প্রশ্ন তুলছে। তিনি জানান, ভারত আগে তালেবানের বিরুদ্ধে কথা বলত, আর এখন তাদের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ করছে—এটা দ্বিমুখী নীতি।

শেরি রেহমান আরও বলেন, পাকিস্তানের পশ্চিম সীমান্ত এখনো সংবেদনশীল এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় লড়াই চলছে। তবে বিগত কয়েক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টার কারণে বিশ্বের দৃষ্টিভঙ্গিও কিছুটা বদলাতে শুরু করেছে।

পানি ইস্যুতে ভারতকে আক্রমণ করে তিনি বলেন, সিন্ধু নদী কোনো কল নয়, যেটা ইচ্ছামতো বন্ধ করে দেওয়া যায়। ভারতের এ আচরণকে তিনি একধরনের চাপ প্রয়োগের কৌশল বলে মন্তব্য করেন।

শেরি রেহমান পাকিস্তানের সিনেটর, এবং তিনি সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত। আগে তিনি জলবায়ু পরিবর্তন ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১০

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১১

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১২

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৩

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১৪

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১৫

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১৬

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৭

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৮

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৯

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

২০
X